প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পুলিশকর্তা, ঘটল হৃদয়বিদারক ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার গোটা দেশ যখন প্রজাতন্ত্র দিবস পালনে ব্যস্ত ছিল ঠিক সেই সময়ে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। মহারাষ্ট্রে ধারাশিবে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় হঠাত করেই মাটিতে লুটিয়ে পড়েন সাব-ইন্সপেক্টর মোহন ভীমা যাদব। আশেপাশে উপস্থিত সকলে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। এই ঘটনায় স্বাভাবিক ভাবে নেমে আসে শোকের ছায়া।

ধারাশিব জেলার উমেরগা শহরে সোমবার (২৬ জানুয়ারি) ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় হৃদয় বিদারক ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালীন সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের সাব-ইন্সপেক্টর মোহন ভীমা যাদব হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পুলিশের ইউনিফর্ম পরিহিত অফিসার   পতাকা উত্তোলনের সময়ে সহকর্মীদের সঙ্গে এক লাইনে  দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরেই তিনি টলতে টলতে থাকেন এবং মাটিতে পড়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই, সহকর্মীরা তাঁকে সাহায্যে ছুটে আসেন। সকলেই আকস্মিক এই ঘটনায় হতভম্ভ হয়ে যান। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।দ্রুত তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। এই ঘটনায় ওই শহরে  প্রজাতন্ত্র দিবস উদযাপনে আনন্দকে ম্লান করে দেয়। 

 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?