স্বামীর গ্রেফতার নিয়ে মোদিকেই নিশানা কেজরির স্ত্রী সুনীতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার রাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর গ্রেফতারি নিয়ে উত্তাল গোটা দেশ। এক দল পাশে দাঁড়িয়েছেন। বিজেপি এবং গেরুয়া শিবির অবশ্য ‘পথের কাঁটা’র ইডির হাতে ‘বন্দির’ খবরে খুশি। গোটা দেশ যখন উত্তাল তখন স্বামীর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই খোঁচা দিলেন।

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে আপ সুনীতা লিখেছেন, ‘তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকার দম্ভে গ্রেফতাড় করিয়েছেন মোদিজি। সবাইকে ধ্বংস করার জন্য নেমেছেন। এটা দিল্লিবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ দিল্লিবাসীর সঙ্গে তাঁর স্বামী যে সব সময়ে ছিলেন সে কথা উল্লেখ করে কেজরি-পত্নী লিখেছেন, ‘আপনাদের মুখ্যমন্ত্রী সব সময়ে আপনাদের পাশে থেকেছেন। উনি (পড়ুন কেজরিওয়াল) জেলের ভিতরে থাকুন কিংবা বাইরে, ওর জীবন দেশের জন্য উ‍ৎসর্গীকৃত। জনতা জনার্দশ সব কিছু জানেন। জয় হিন্দ।’

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে স্বামীর গ্রেফতারি নিয়ে মূলত  বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কেজরিওয়ালের পত্নী। যে অভিযোগ গ্রেফতার হওয়ার আগে বার বার করে আসছিলেন স্বয়ং কেজরিওয়াল। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে আম আদমি পার্টি। অর্থা‍ৎ দলের সুপ্রিমোকে গ্রেফতারের বিষয়টি নিয়ে লাগাতার রাজপথে আন্দোলনে থাকতে চাইছে দিল্লির শাসকদল।  

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা