নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

Share:

নিজস্ব প্রতিনিধি: একই এলাকায় থাকতেন অভিযুক্ত ও নির্যাতিতা নাবালিকার পরিবার। সেই সুযোগেই কি এই নারকীয় কাণ্ড ঘটালেন পৌঢ়? ১২ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৫২ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুনের বিশ্রান্তওয়াড়ি এলাকার। অভিযোগের ভিত্তিতে জয়সিংহ সাঠে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিশ্রান্তওয়াড়ির শ্রমিক নগরের বাসিন্দা এবং পুনে পৌর কর্পোরেশনে চুক্তিভিত্তিক ঝাড়ুদার হিসেবে কাজ করেন। নির্যাতিতার পরিবারও একই এলাকায় থাকে। তবে দুই পরিবারের মধ্যে কোনও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বলেই জানিয়েছে পুলিশ। ঘটনার সূত্রপাত ১২ সেপ্টেম্বর। অভিযোগ, ওই দিন নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি সামনে আসে। ২২ সেপ্টেম্বর হাসপাতালের এক মেডিক্যাল অফিসার বিশ্রান্তওয়াড়ি থানায় ঘটনাটি জানান। এরপর পুলিশ নাবালিকার মায়ের বয়ান রেকর্ড করে।

আরও পড়ুন: পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

অভিযোগের ভিত্তিতে জয়সিংহ সাঠের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৩৫১(২) ধারা এবং পকসো আইনের ৮ ধারায় মামলা রুজু হয়। মামলা দায়েরের পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে মামলায় আরও কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফৌজদারি কার্যবিধির ৬৫(২) ধারা এবং পকসো আইনের ৪, ১২ ও ১৮ ধারা যুক্ত করা হয়েছে। এই ধারাগুলি সংযোজনের বিষয়ে আদালতে রিপোর্টও পেশ করা হচ্ছে। পুলিশের দাবি, নাবালিকার বয়ান, তার মায়ের বক্তব্য এবং মেডিকেল রিপোর্ট-সহ এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য খতিয়ে দেখছে পুলিশ।

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক