সরকারি বাসে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত ধরিয়ে দিলে মিলবে লাখ টাকা, পুরস্কার ঘোষণা পুলিশের

সরকারি বাসের মধ্যে তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়েকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করল পুণে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: সরকারি বাসের মধ্যে তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়েকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করল পুণে পুলিশ। একই সঙ্গে ধর্ষকের ছবিও প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পুণে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্ত ধর্ষক রামদাসের বিরুদ্ধে পুণে এবং পার্শ্ববর্তী অভয়নগরে ছযটি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।

প্রসঙ্গত, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে পুণে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্বরগেট বাসস্ট্যান্ডে হাজির হয়েছিলেন ২৭ বছরের তরুণী। বাসের খোঁজ করছিলেন তিনি। তখন দত্তাত্রেয় রামদাস গাড়ে নামে অভিযুক্ত ওই তরুণীকে হাত ধরে একটি বাসের কাছে নিয়ে যান। ওই বাসটিই নির্যাতিতার গ্রামের উপর দিয়ে যাবে বলে জানান। সরল বিশ্বাসে রামদাসের দেখানো বাসে চড়ে বসেন তরুণী। কিন্তু ভিতরে কোনও যাত্রীকে না দেখতে পেয়ে ঘাবড়ে যান। ততক্ষণে বাসের ভিতরে উঠে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন রামদাস। তার পর জোরজবরদস্তি তরুণীকে ধর্ষণ করেন।

কোনও ক্রমে রামদাসের হাত থেকে নিস্তার পেয়ে দ্বিতীয় একটি বাসে ওঠেন নির্যাতিতা। ওই বাসেই এক পরিচিতকে দেকতে পান। সঙ্গে সঙ্গেই তাঁকে ধর্ষণের বিষয়টি জানান। ওই পরিচিতই তরুণীকে অবিলম্বে বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দেন। এর পর বাস থেকে নেমে স্থানীয় থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই পুলিশ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ দেখেই ধর্ষক দত্তাত্রেয় রামদাসকে শনাক্ত করা হয়। কীভাবে সরকারি বাসস্ট্যান্ডে ওই ন্যক্কারজনক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহারাষ্ট্র রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মচারিদেরও এ বিষয়ে জেরা করেছেন।

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন