ভয়াবহ বিস্ফোরণ অমৃতসরে, যুবকের হাতেই ফাটল বোমা 

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ভয়াবহ বিস্ফোরণ পঞ্জাবের অমৃতসর বাইপাসে। যে যুবক বোমাটি রাখতে এসেছিল তার হাতেই সেটি ফেটে যায়। ঘটনায় গুরুতর আহত হয় সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেটি অমৃতসর গ্রামীণ পুলিশের আওতাধীন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ অমৃতসরের মাজিথা রোড বাইপাসে বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। যদিও বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি।

পুলিশের সন্দেহ, নিহত ব্যক্তি একজন স্ক্র্যাপ ডিলার ছিলেন। সম্ভবত স্ক্র্যাপে পাওয়া একটি পুরনো বোমা নিষ্ক্রিয় করার জন্য অমৃতসর বাইপাসে নিয়ে এসেছিলেন। বোমাটি নিষ্ক্রিয় করার সময়ই দুর্ঘটনা ঘটে। আচমকা ফেটে যায় সেটি। বোমাটি কী ধরনের বোমা ছিল তাও তদন্ত করা হচ্ছে।

কিছুদিন আগেই ভারত পাক যুদ্ধে অশান্ত হয়ে উঠেছিল পঞ্জাব। পাকিস্তান ক্ষেপণাস্ত্র, ড্রোন দ্বারা বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল পঞ্জাবের। কিছুদিন আগে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্তা জানিয়েছিলেন পাকিস্তানের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল অমৃতসরের স্বর্ণমন্দির। ভারত-পাক যুদ্ধ বন্ধ হলেও উত্তেজনা তো প্রশমিত হয়। ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেই রেখেছে।

সারা বিশ্বের কাছে পাকিস্তানকে নগ্ন করে দেওয়ার জন্য দেশে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে। ফলে পাকিস্তান মুখে শান্তির কথা বললেও মনে মনে ফুঁসছে। মাঝেমধ্যেই তাই দিয়ে ফেলছে হুমকি। এসবের মধ্যেই মঙ্গলবার আচমকা বোমা বিস্ফোরণ ঘটায় স্থানীয়রা বেশ ভয় পেয়ে যান। বর্তমানে অবশ্য পরিস্থিতি স্থিতিশীল। সমস্ত বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে পুলিশ।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল