গ্রন্থ সাহিবের পাতা ছিঁড়ে ফেলার অপরাধে যুবককে পিটিয়ে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাবের গুরুদ্বারে ঘটল মর্মান্তিক ঘটনা। শনিবার পঞ্জাবের ফিরোজপুরের একটি গুরুদ্বারে শিখদের শ্রদ্ধেয়    গ্রন্থ সাহিবের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে ১৯ বছর বয়সী এক যুবক। আর তাতেই তাঁকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। 

ডেপুটি পুলিশ সুপার সুখবিন্দর সিং জানিয়েছেন, শনিবার  বান্দালা গ্রামের গুরুদ্বারে গিয়েছিল ১৯ বছরের  বকশিস সিং। সেখানে গিয়ে সে পবিত্র ধর্ণগ্রন্থের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে । তারপর  গুরুদ্বার থেকে পালিয়ে যাওয়ার সময়  উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে মারধর করা শুরু করে। তাতেই গুরুত্বর আহত ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গুরুদ্বারে যায় পুলিশ। সেখানে গিয়ে বকশিসকে উদ্ধার করে। এরপরেই শ্রী গুরু গ্রন্থ সাহিব সৎকার কমিটির চেয়ারম্যান লখবীর সিং-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় নিহত যুবকের বিরুদ্ধে দায়ের করে এফআইয়ার। জানা গিয়েছে, নিহত ওই যুবক দু’বছর ধরে মাদক নিচ্ছিল।  এই নিয়ে বকশিসের বাবা লখবিন্দর সিং দাবি করেছেন, যারা তার ছেলেকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিতে হবে।  তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ডিএসপি সিং। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের