সীমান্তে পাচার রুখতে ড্রোন ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালু করল পঞ্জাব পুলিশ

এই ব্যবস্থা চালু হওয়ায় সীমান্তের ওপার থেকে মানুষবিহীন আকাশযানে কোনও ধরণের মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা হলে তা ধরে ফেলা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তঃসীমান্ত চোরাচালান রুখতে পঞ্জাবের সীমান্তবর্তী পাঠানকোট জেলায় ড্রোন ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালু করল পঞ্জাব পুলিশ। এই ব্যবস্থা চালু হওয়ায় সীমান্তের ওপার থেকে মানুষবিহীন আকাশযানে কোনও ধরণের মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা হলে তা ধরে ফেলা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ড্রোন ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম সচল রাখতে পঞ্জাব পুলিশ ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গ্রাম-স্তরের প্রতিরক্ষা কমিটির সঙ্গে সমন্বয় করবে। প্রতিবেশী দেশ থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গোলা বারুদের চোরাচালান হলে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করবে তদন্তকারীরা।

পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাচার পঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলির জন্য একটি চ্যালেঞ্জ। এক পুলিশ আধিকারিক জানান, খুব কম দিন পঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলিতে ড্রোন চলাচল দেখা যায় না। সম্প্রতি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা বহু মনুষ্যবিহীন ড্রোনকে গুলি করে নামিয়েছে। যেখান থেকে হেরোইনের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। গত সপ্তাহে পঞ্জাবের গভর্নর বানোয়ারিলাল পুরোহিত (Punjab Governor Banwarilal Purohit) অভিযোগ করেছিলেন পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতে মাদক পাঠাচ্ছে। প্রতিবেশী দেশকে নিশানা করে তিনি বলেন, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা