বিয়ারে চুমুক দিচ্ছে কুকুর, ভাইরাল ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ারের গ্রাসে চুমুক দিচ্ছে কুকুর ছানা। এবার সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল  মিডিয়ায়।  শুধু তাই নয় ভিডিও ঘিরে শুরু হয়েছে নিন্দার ঝড়। এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের সাওয়াই মাধোপুরে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি কুকুরকে প্লাস্টিকের গ্লাস থেকে হুইস্কি পান করাচ্ছেন।  জানা যায় এই ঘটনাটি ঘটিয়েছেন রাজস্থানের সাওয়াই মাধোপুরের বাসিন্দা। যিনি এলাকায় ‘শেরু বরদা’ বলে পরিচয় ।

তবে কুকুরকে বিয়ার খাওয়ানোর ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নিন্দার ঝড়। এই ঘটনা দেখে কেউ কেউ এক্স হ্যান্ডেলে রাজস্থান পুলিশকে ট্যাগ করে লিখেছেন,’ বিয়ার খাওয়ার পর কুকুরছানাটি মারা যেতে পারে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাঁরা অমানবিক।‘ শুধু তাই নয় এই ঘটনার জন্য অনেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন।  কিন্তু এই ঘটনার পর এখনও পর্যন্ত রাজস্থানের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কেন ওই ব্যক্তি কুকুরটিকে বিয়ার পান করাল তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত  প্রাণীর যত্নের ওয়েবসাইট ‘রোভার’ অনুসারে কুকুরের লিভারের জন্য ক্ষতিকারক হল অ্যালকোহল । কুকুরের শরীরে অ্যালকোহল বিষক্রিয়া তৈরি করে। শুধু তাই নয় কুকুরের শরীরে শ্বাসপ্রশ্বাসের মাত্রাও কমিয়ে দেয় অ্যালকোহল। তাদের কুকুরদের শরীরে এটি বিপদজনক। তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত কুকুরটি সুস্থ রয়েছে বলে জানা  গিয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর