জগন্নাথ মন্দিরের ধ্বজা ছিনিয়ে নিল ঈগল! রহস্যে মোড়া অলৌকিক ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভ না অশুভ। বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে চলছে বিস্তর চর্চা। এমনি পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে প্রচুর নিয়ম-রীতি। যুগ যুগ ধরে সেই নিয়ম পালন করে আসছেন পুরোহিতরা। অন্যথা হলেই মনে করা হয়, বিপর্যয় ঘটবে। সেই পুরীর জগন্নাথ মন্দির থেকেই নাকি ধ্বজা চুরি!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরী জগন্নাথ মন্দিরের ভিডিও। ওই ভিডিও দেখা যাচ্ছে, পুরী মন্দিরের চূড়ার চারপাশ দিয়ে উঠছে একটি ঈগল। তার পায়ে ধরা লাল রঙের একটি কাপড়। দেখে মনে হচ্ছে, তা মন্দিরের ধ্বজার কাপড়ই। কিছুক্ষণ মন্দিরের উপরে পাক দেওয়ার পর তা সমুদ্রের দিকে উড়ে যায় ওই ধ্বজা নিয়ে।

এই ভিডিয়োকে ঘিরেই হইচই পড়ে গিয়েছে। কেউ বলছেন, ঈগল এসে মন্দিরের ধ্বজা নিয়ে চলে গিয়েছে, এটা অশনী সঙ্কেত। বড় কোনও বিপর্যয় আসতে চলেছে। কেউ আবার বলছেন, মোটেও অশুভ নয়, বরং শুভ কিছু হওয়ার ইঙ্গিত এটা। গড়ুড় দেবতা যেন নিজে এসেছিলেন জগন্নাথের আশীর্বাদ নিতে। ভাল সময় আসছে। জগন্নাথ বিশ্বের জন্য বার্তা পাঠাচ্ছে। যদিও এই ভিডিও যাচাই করা হয়নি ‘এই মুহূর্তে’র তরফ থেকে।

 

প্রসঙ্গত, বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের উপরে কোনও পাখিও ওড়ে না। সেখানেই ঈগলের ওড়া এবং ধ্বজা নিয়ে চলে যাওয়া নিয়ে জোর চর্চা-বিতর্ক শুরু হয়েছে। যদিও পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি যে এটি মন্দিরেরই ধ্বজা ছিল নাকি সাধারণ কোনও কাপড়ের টুকরো। এর নেপথ্যে কোনও অলৌকিক রহস্য রয়েছে কিনা তাও জানা যায়নি।

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা