পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সংসদ অভিযানের দিন পড়ুয়াদের উপরে র‍্যাফের জওয়ান ও আধিকারিকদের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে তদন্ত শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাফের শীর্ষ কর্তৃপক্ষ। ঘটনার দিন পেলেট গান বা ছররা গুলি ব্যবহারের অভিযোগের সত্যতাও যাচাই করা হচ্ছে। শুক্রবার (২৪ জুলাই) র‍্যাফের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বাহিনীর মহিলা অফিসার সোনিয়া শেরাওয়াতের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

গত ২০ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই অভিযান রুখতে দিল্লি পুলিশ ও র‍্যাফের বিরুদ্ধে পড়ুয়াদের উপরে ‘বর্বর’ হামলা চালানোর অভিযোগ উঠেছে। দুই বাহিনীর জওয়ানরা পড়ুয়াদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ করার পাশাপাশি পেলেট গান ব্যবহার করেছিল বলেও অভিযোগ। ইতিমধ্যেই সমাজমাধ্যমে দুই বাহিনীর জওয়ানদের ‘মাত্রাতিরিক্ত’ বাড়াবাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। ফলে সাধারণ মানুষের তীব্র সমালোচনা ও ঘৃণার মুখে পড়তে হয়েছে বাহিনীকে। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠতেই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) প্রধান RAF-এর ইন্সপেক্টর জেনারেলকে বিক্ষোভ চলাকালীন বাহিনীর জওয়ানদের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক সিআরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়ায় র‍্যাফের একাধিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে নীল ইউনিফর্ম পরিহিত কর্মীদের বন্দুক ও লাঠি হাতে এবং লাঠিচার্জ করতে দেখা যাচ্ছে। এছাড়া, বিক্ষোভকারীদের দ্বারা RAF কর্মীদের ঘিরে ফেলা ও মারধরের দৃশ্য সম্বলিত ফুটেজও বাহিনীটি খতিয়ে দেখছে। র‍্যাফের কাছে দাঙ্গা মোকাবিলার সরঞ্জামের মধ্যে ১২-বোর পাম্প-অ্যাকশন পেলেট গানও অন্তর্ভুক্ত রয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) বা কার্যপদ্ধতি অনুযায়ী, শুধুমাত্র চরম পরিস্থিতিতে, যখন কর্মীদের জীবন বিপন্ন তখনই এই অস্ত্রগুলো ব্যবহার করা যেতে পারে। গুলি চালানোর সময় ‘ডিফ্লেক্টর’ ব্যবহার করতে হবে যাতে পেলেট বা ছররা গুলির আঘাতে সীমিত মাত্রার জখম হয় এবং লক্ষ্যবস্তু যেন কোমরের নিচের অংশেই সীমাবদ্ধ থাকে।’

২০ জুলাইয়ের বিক্ষোভের পর থেকে অন্তত দুজন শিক্ষার্থী পেলেট বা ছররা গুলির আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিল্লি পুলিশ তাদের কাছে পেলেট গান থাকার কথা অস্বীকার করেছে। এদিকে, র‍্যাফের মহিলা অফিসার সোনিয়া শেরাওয়াতের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নিন্দার ঝড় উঠতেই সিআরপিএফ (CRPF) কর্তৃপক্ষ র‍্যাফ এবং অন্যান্য ইউনিটের কমান্ডারদের নির্দেশ দিয়েছে, তারা যেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেন। এছাড়া, র‍্যাফের  অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সোনিয়া শেরাওয়াতের ইনস্টাগ্রাম পোস্টগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস