মানহানি মামলায় আদালতে রাহুল গান্ধি, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: মানহানি মামলার শুনানিতে যোগ দিতে মুম্বাইয়ে এসে আদালতে হাজির হলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও দেখা যায়। শনিবার মুম্বই থেকে থানে ও ভিওয়ান্ডির পথে রাহুল গান্ধীর গাড়িবহর যাওয়ার সময় বিজেপি কর্মীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে, মুলুন্ড টোল প্লাজার কাছে ছয় থেকে আটজন বিজেপি কর্মী জড়ো হয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে স্লোগান তোলেন। বিক্ষোভকারীরা কালো পতাকা ও লাল ক্রস চিহ্নিত রাহুল গান্ধির পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ জানান। রাহুল গান্ধির গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময়ই এই বিক্ষোভ হয়। তবে আগে থেকেই সতর্ক থাকা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি ব্যবস্থাপনায় গাড়িবহরের গতি থামেনি এবং যাতায়াত স্বাভাবিক রাখা সম্ভব হয়।

আরও পড়ুন: ডাইনি অপবাদে নারকীয় কাণ্ড, ২ মাসের শিশু সহ মহিলাকে পুড়িয়ে খুন

উল্লেখ্য, ২০১৪ সালে আরএসএস সংক্রান্ত এক মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় ভিওয়ান্ডির আদালতে হাজিরা দিতে মুম্বাই সফরে এসেছেন রাহুল গান্ধি। শনিবার সকালে তিনি মুম্বাই বিমানবন্দরে পৌঁছান। সেখানে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও দলীয় কর্মীরা তাঁকে স্বাগত জানান। এরপর তিনি ভিওয়ান্ডির উদ্দেশে রওনা দেন।

রাহুল গান্ধির আইনজীবী নারায়ণ আইয়ার জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এদিন আদালতে ব্যক্তিগতভাবে হাজির হন কংগ্রেস নেতা। তিনি বলেন, রাহুল গান্ধিকে নতুন বন্ডে সই করতে হবে এবং নতুন জামিনদার জমা দিতে হবে, কারণ তাঁর আগের জামিনদার শিবরাজ পাতিল প্রয়াত হয়েছেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। অভিযোগকারীর জেরা সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় সাক্ষীর জেরা আংশিকভাবে শেষ হয়েছে। শনিবারের শুনানিতে মূলত নতুন জামিনদার গ্রহণ নিয়েই আদালতের আলোচনা হওয়ার কথা।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার