শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিপাকে পড়তে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি! অন্তত লোকসভার সচিবালয়ের পদক্ষেপে তেমনটাই মত রাজনৈতিক মহলের। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে সংসদে পাস হয়েছে বিল। লোকসভায় সেই বিলটি যেদিন পেশ করা হয়, বিজেপির অভিযোগ, সেদিন আলোচনা পর্বে সংসদে অশালীন মন্তব্য করেন রাহুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ উঠেছে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সংসদীয় স্বাধিকার ভঙ্গের অভিযোগ করেন বিজেপি সাংসদ অনুরাগ সিংহ ঠাকুর। গত ৩০ জুলাই সেই অভিযোগ করেছিলেন অনুরাগ ঠাকুর। সেই অভিযোগ লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে জমা দেন বিজেপি সাংসদ।

আরও পডুন: ‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

এর পাশাপাশি, বিজেপি সাংসদ ড. সঞ্জয় জয়সওয়ালও গত ২৯ জুলাই অধ্যক্ষের কাছে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন যেন একই বিতর্কের সময় রাহুল গান্ধির বলা অ-সংসদীয় শব্দ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হয়। তার ভিত্তিতেই আজ, শুক্রবার লোকসভার বিরোধী দলনেতাকে ‘অসংসদীয়’ মন্তব্যের অভিযোগে নোটিস দিয়েছে প্রিভিলেজ কমিটি। রাহুলকে বলা হয়েছে তাঁর আচরণের জন্য আগামী ২৮ আগস্টের মধ্যে জবাব দিতেই হবে। লোকসভার সচিবালয়ের কাছে লিখিত আকারে সেই জবাব দিতে হবে লোকসভার বিরোধী দলনেতাকে। যদি রাহুল নির্দিষ্ট সময় মতো জবাব না দেন তাহলে তাঁর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আর কংগ্রেস সাংসদ জবাব দিলে তা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে লোকসভার অধ্যক্ষের সচিবালয় এর বিষয়বস্তু পর্যালোচনা করবে। সবকিছু ঠিক থাকলে রাহুলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। আর লোকসভার সচিবালয় কংগ্রেস নেতার বক্তব্যে সন্তুষ্ট না থাকলে পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের