‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তৃণমূল রাজ্যে ক্ষমতাতে থাকলে দল পরিবর্তন করতাম না,’ অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের। আজ, শুক্রবার হুগলির চুঁচুড়া থেকে এমনই মন্তব্য করলেন সাংসদ-অভিনেত্রী। তাহলে কী শুধুই নিজের স্বার্থে দলবদল? প্রশ্ন রাজনৈতিক মহলের। ঠিক যেই মুহূর্তে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এখনও এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেয়নি রচনাদের। তখনই এমন চাঞ্চল্যকর দাবি করতে দেখা গেল হুগলির সাংসদকে। শুধুই তৃণমূলে থাকার ব্যাপারে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও দেখা গিয়েছে রচনাকে।

আজ, শুক্রবার হুগলির চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিআই সাংসদ বলেন, ‘এবার তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলে দলবদল করেছি। যখন তৃণমূল ছিল তখনই কাজ করতে পারিনি। দিদিও বলত রাজ্যের টাকা নেই। প্রথম প্রথম কাজ করতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কেন্দ্র টাকা দেয় না। তোমরা চেষ্টা কর। আমি অনেকের কাছে গিয়েছি। বলাগড়ের ভাঙন থেকে রেল। সব বিষয়ে নিয়ে দরবার করেছি। ডবল ইঞ্জিন সরকারের দরকার ছিল। নাহলে উন্নয়ন হত না। অল্প সময়ে ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বিজেপি সরকার না এলে আমি তৃণমূলেই থাকতাম।’ তাঁর এই মন্তব্যে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

আরও পডুন: আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

হুগলির সাংসদ আরও বলেন, ‘আমাকে এক সাংসদ আক্রমণ করেছিলেন। তারই জবাব দিয়েছি। একটা ছোটো ফ্ল্যাটে থাকতাম। স্বপ্ন দেখতাম আরবানায় থাকার। মা-বাবাকে রাখার। সেই স্বপ্নপূরণ হয়েছে। আগে কোনও দিন কাউকে কিছু বলিনি। আমিও গড়িয়াহাট থেকে কাপড় কিনি।আমার মা গড়িয়ায় থাকে। আমার মন্তব্য নিয়ে বন্ধুরা কিছু বলেনি। তবে কিছু লোক সমাজমাধ্যমে কথা বলেছে। এখন মনে হয় আরবানা মন্তব্য না করলেই ভাল হত। আমার এখনও তিন বছর মেয়াদ আছে। সাংসদ হিসাবে কাজ করতে চাই। অনেক কাজ করেছি আরও কিছু কাজ করতে হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ করব। আমি তৃণমূল-বিজেপি-সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন রাজনীতিতে। আমি সাধারন মেয়ে নই। মমতা বুঝেছিলেন, তাই দিদি নম্বর ওয়ানের সেটে গিয়েছিলেন। উনি জানতেন আমি আসব না। লকেটের বিরুদ্ধে আমাকে কেন প্রার্থী করা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে।’

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড