লাদেনের সঙ্গে রাহুল গান্ধির তুলনা করে বিতর্কে বিহার বিজেপির সভাপতি

পাল্টা বিজেপি নেতাকে বিঁধেছেন কংগ্রেস নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘ভারত জোড়ো যাত্রা’র সময়ে ব্যস্ত থাকায় দাড়ি কাটার সময় হয়ে ওঠেনি রাহুল গান্ধির। তাঁর দাড়ি নিয়ে খোঁচা দিতে ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা টেনেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ বিজেপি নেতারা। এবার কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে রাহুলের তুলনা করলেন বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী। আর তার ওই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। বিহার প্রদেশ কংগ্রেসের এক নেতা পাল্টা কটাক্ষ করতে গিয়ে বলেছেন, ‘শকুনির পুত্রের কাছ থেকে এমন কদর্য ভাষাই কাম্য!’ উল্লেখ্য, বিহার বিজেপি সভাপতির বাবা শকুনি চৌধুরী রাজনৈড়তিক ডিগবাজি খাওয়ার ক্ষেত্রে বিহারের রাজনীতিতে যথেষ্টই কুখ্যাত।

শনিবার আরারিয়ায় আরারিয়ায় এক জনসভায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সব গণ্ডি ডিঙিয়ে গিয়ে বিজেপি সভাপতি বলেন, ‘রাহুল গান্ধি ওসামা বিন লাদেনের মতো দাড়ি রেখেছেন। এবং ভাবছেন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু লাদেনের মতো দাড়ি রাখলেই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা যাবে না। নরেন্দ্র মোদির মতো হওয়া যাবে না।’

শুধু রাহুল গান্ধিই নয়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও মানসিক ভারসাম্যহীন বলে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিজেপি সভাপতি। ব্যঙ্গের সুরে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশজুড়ে ছুটে বেড়াচ্ছেন নীতীশ কুমার। সবাইকে বলে বেড়াচ্ছেন, তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। মানসিক ভারসাম্যহীন না হলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেন না বিহারের মুখ্যমন্ত্রী।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে