‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য, ২ বছরের জেল রাহুল গান্ধির

বৃহস্পতিবার গুজরাতের সুরাটের এক আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছে। তাঁকে ২ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ২০১৯ সালে দায়ের হওয়া মানহানি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। বৃহস্পতিবার গুজরাতের সুরাটের এক আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছে। তাঁকে ২ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন বিচারক যখন এই নির্দেশ দেন তখন আদালতে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ।

বৃহস্পতিবার আদালত রাহুলের সাজা ঘোষণার পর তাঁর তরফে জামিনের আবেদন জানানো হয়। এরপর বিচারক জামিন দেন কংগ্রেস সাংসদকে। ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবার আপিল করতে পারবেন রাহুল গান্ধি। গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি (BJP) বিধায়ক পূর্ণেশ মোদি (Purnesh Modi) কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, ‘কীভাবে সব চোরের পদবি মোদি হয়?’ নীরব মোদি, ললিত মোদির সঙ্গে একসারিতে নরেন্দ্র মোদিকে রেখে এই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক র‍্যালিতে অংশ নিয়ে রাহুল গান্ধি এই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

আদালতে রাহুল গান্ধির আইনজীবী দাবি করেন, সিআরপিসি (CrPC) এর ২০২ ধারার অধীনে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাই প্রক্রিয়াটি শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল। তিনি আরও সওয়াল করেন, এই মামলায় নরেন্দ্র মোদির অভিযোগ দায়ের করা উচিৎ ছিল। রাহুল গান্ধির বক্তব্যে পূর্ণেশ মোদিকে নিয়ে কিছু বলা হয়নি। উল্লেখ্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ