পহেলগাঁও শহিদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের বাড়িতে রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, কারনাল: পহেলগাঁও সন্ত্রাসী হামলায় শহিদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের বাড়িতে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। দেখা করলেন স্ত্রী হিমাংশীর সঙ্গে। রাহুল গান্ধি গিয়েছেন, তাই শহিদ লেফটেন্যান্টের বাড়ির বাইরে ছিল পুলিশি নিরাপত্তা। আসান্ধের প্রাক্তন বিধায়ক শামসের সিং গোগিও বিনয় নারওয়ালের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিনয়ের বাড়িতে আগে পৌঁছান প্রাক্তন বিধায়ক শামসের সিং গোগি। তিনি বলেন, “রাহুল গান্ধি পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন। তিনি আজ শহিদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের বাড়িতে সমবেদনা জানাতে আসছেন।” এর পাশাপাশি শামসের বিনয়ের স্ত্রী হিমাংশির বক্তব্যকে সমর্থন করে বলেন, “আমি হিমাংশির সঙ্গে এক হাজার শতাংশ সহমত। যারা তাঁকে ট্রোল করছে, আমি তাদের ধিক্কার জানাই।”

গত ১ মে বিনয়ের জন্মদিনে কারনালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই হিমাংশী বলেন, ‘‘আমার স্বামী হামলার শিকার হয়েছেন, এটা আমার পরিবার ও গোটা দেশবাসীর জন্যই দুঃখজনক। তবে দয়া করে এই হামলার জন্য পুরো মুসলিম সম্প্রদায় বা কাশ্মীরি জনগণকে দায়ী করবেন না। কিছু উগ্রপন্থী সব সময় সমাজে বিভেদ ছড়াতে চায়। কিন্তু সাধারণ কাশ্মীরিরা আমাদের অনেক সহায়তা করেছেন, পাশে থেকেছেন। আমার স্বামীর চিকিৎসার সময়ে সাধারণ কাশ্মীরিরা রক্তদান করেছেন। তাঁরাই আসল কাশ্মীর।’’

এই কথা শুনে অনেকেই তাঁকে ট্রোল করেছেন, আবার কেউ কেউ হিমাংশিকে সমর্থনও করেছেন। হিমাংশির বক্তব্যকে সমর্থন করে এগিয়ে আসেন জাতীয় মহিলা কমিশন। তারা এই ট্রোলিংকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। হিমাংশীর চিন্তাভাবনার ভূয়সী প্রশংসা করেছেন  প্রাক্তন নৌপ্রধানের স্ত্রী ললিতা রামদাস। তাঁর বাবা ছিলেন প্রাক্তন অ্যাডমিরাল আর ডি কাটারি। তিনি একটি খোলা চিঠি লিখেছেন হিমাংশীকে। তাতে লেখা, “‘আমি বারবার সংবাদমাধ্যমে তোমার কথার ক্লিপিং দেখছি। আমি তোমার জন্য গর্বিত। পহেলগাওয়ে এত ভয়াবহ হত্যাকাণ্ডের পরে মুসলিম ও কাশ্মীরিদের উপর বর্ষিত ঘৃণার বিরুদ্ধে তুমি কথা বলছ। তোমার শক্তি, সংযম এবং দৃঢ়তা সত্যিই অসাধারণ! এই সময়ে এর খুব প্রয়োজন। তুমি একজন আদর্শ ফৌজি স্ত্রী হিমাংশী। সেবার মানসিকতা, সংবিধান এবং আমাদের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের প্রতি তুমি বিশ্বস্ত। তুমি এমন একজন নারী, যার একটা স্বচ্ছ মন আছে। বিনয়ের মতো নৌবাহিনী অফিসারের জন্য তোমার চেয়ে সাহসী জীবনসঙ্গী আর কেউ হতে পারত না। তুমি এই দেশের প্রতিটি চিন্তাশীল নাগরিকের ভাবনা এবং অনুভূতির প্রতিধ্বনি করেছ।”

হরিয়ানার কারনাল জেলার ভুসলি গ্রামের বাসিন্দা বিনয় নারওয়াল দু’বছর আগে ভারতীয় নৌবাহিনীতে চাকরিজীবন শুরু করেছিলেন। মৃত্যুর আগে তাঁর পোস্টিং ছিল কেরালার কোচিতে। ২০২৫ সালের ১৬ এপ্রিল হিমাংশীর সঙ্গে বিয়ে হয় বিনয়ের। তার পরপরই তাঁরা মধুচন্দ্রিমা উদযাপনে কাশ্মীর যান। ২২ এপ্রিল বিনয় ও হিমাংশী যখন পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় সময় কাটাচ্ছিলেন, তখনই সন্ত্রাসীদের গুলিতে আরও ২৪ জন পর্যটক ও এক স্থানীয় কাশ্মীরির সঙ্গে ঝাঁঝরা হন ২৬ বছর বয়সী লেফটেন্যান্ট।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার