ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের রাজধানীতে টানটান উত্তেজনা। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সংসদ ভবন অভিযানে নেমেছিল ককরোচ জনতা পার্টি সহ পড়ুয়ারা। গত ২০ জুলাই সেই অভিযানকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক গণ্ডগোল দেখা গিয়েছিল। অভিযোগ ছিল, আন্দোলনকারীদের থামাতে ছররা গুলির ব্যবহার করেছে দিল্লি পুলিশ। সেই ছররা গুলিতে জখম হয়ে অন্ধ হতে বসেছে সাহিল নামের এক পড়ুয়া। সেই পড়ুয়াকে নিয়েই আজ, শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করতে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। কিন্তু অভিযোগ দিল্লি পুলিশ ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করতে রাজ হয়নি। তারই প্রতিবাদে পড়ুয়া সাহিলকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে ধর্না অবস্থানে বসেছেন রাহুল। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থানার বাইরে।

আরও পডুন: ‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

শুধুই রাহুল নন, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, জয়রাম রমেশ, কুমারি সেলজা সহ একাধিক নেতা পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে ধর্না অবস্থানে বসেছেন। সূত্রের খবর, ওই থানার বাইরে বিপুল কংগ্রেস কর্মী-সর্মথকরা জড়ো হয়েছেন। পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। দিল্লি পুলিশ জানিয়েছে যে ছররা গুলিতে আক্রান্তের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। গত ২০ জুলাই নথিভুক্ত সমস্ত মামলার তদন্ত ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চ করছে। এই বিষয়ে একজন আইও-কে নিযুক্তও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘অভিযোগকারীকে জানানো হয়েছে যে তাঁর অভিযোগটিও ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠানো হবে।’ কিন্তু রাহুলের অভিযোগ পুলিশ তাঁদের সঙ্গে সহযোগিতা করেনি। এফআইআর দায়েরও করা হয়নি। ছররা গুলি কাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে চাইছে না পার্লামেন্ট স্ট্রিট থানা। তাই তিনি ধর্নায় বসেছেন। রাহুল গান্ধির অভিযোগ, ‘ছররা গুলিকাণ্ডে দিল্লি পুলিশকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এফআইআর দায়ের না করতে।’

গত ২০ জুলাই ককরোচদের সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল রাজধানী। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা আন্দোলনরত পড়ুয়াদের থামাতে ছররা গুলি চালিয়েছিল। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সাকেত গোখলের করা আরটিআই-তে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। তাতে জানা যায় দিল্লি পুলিশের ছররা গুলিতে জখম হয়েছিল দশজন। যদিও দিল্লি পুলিশে সুপ্রিম কোর্ট হোক বা প্রকাশ্যে ছররা গুলি চালানোর বিষয়ে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে।

বন্দুক দেখিয়ে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ, নৈহাটির ‘ত্রাস’ বিষ্ণু অধিকারীকে খুঁজছে পুলিশ

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ