‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন আরাবুল ইসলাম। ভোটের আগে যোগ দিয়েছিলেন আইএসএফে। ভোটেও দাঁড়ান তিনি। কিন্তু হার দেখতে হয়। এবার সেই আইএসএফের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে দল ছাড়লেন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল। আজ, শুক্রবার আইএসএফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে তোপ দেগেই দল ছেড়েছেন আরাবুল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আইএসএফ একনায়কতন্ত্র চালাচ্ছে! ভাঙড়জুড়ে দলের লুম্পেনবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। এর প্রতিবাদস্বরূপ আমি দল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পডুন: অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভপ্রকাশ করেই বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়েছিলেন আরাবুল। সেই সময়ে যোগ দিয়েছিলেন নৌসাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টে। বাংলার বিধানসভা নির্বাচনে টিকিটও পেয়েছিলেন তিনি। কিন্তু ভোটে জিততে পারেননি। এবার নৌসাদের দলের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করে আইএসএফ ছেড়েছেন ভাঙড়ের তাজা নেতা। এবার আরাবুল ইসলামের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে। বর্তমানে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। একটি কালীঘাট শিবির অপরটি ঋতব্রতদের শিবির। একে একে অধিকাংশ বিধায়ক এবং সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। তাঁরা নিজেদের মতো আলাদা শিবির তৈরি করেছেন। আরাবুলও কী এবার আইএসএফ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে পা বাড়াবেন। সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আইএসএফ ছাড়ার পর কোন দলে যোগ দেবেন তিনি? সেই বিষয়ে অবশ্য কিছুই জানাননি আরাবুল। ভাঙড়ের তাজা নেতার দলত্যাগ প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে চাননি ভাঙড়ের বিধায়ক নৌসাদ।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’