মমতার পাশে রাহুল, ১০০ দিনের কাজে বাংলার বকেয়া চেয়ে মোদিকে চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একশো দিনের কাজে বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাহুল। ইতিমধ্যে একশো দিনের কাজে বকেয়া টাকা চেয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চিঠি কী লিখেছেন রাহুল। চিঠিতে কংগ্রেস নেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক। একইসঙ্গে চিঠিতে রাহুল গান্ধী জানিয়েছেন, রাজনীতিকদের উচিত রাজনৈতিক মতপার্থক্যের উর্ধে উঠে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়া।

তবে রাহুলের চিঠি লেখাকে অন্যভাবেই বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যে রাজ্যে এক লড়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কিছুদিন আগে রাজ্যে এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়ে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যেই রয়েছে। রাহুল যতই দাবি করুন না কেন, সেই পথে এগোচ্ছে না তৃণমূল ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সমীকরণ। জোট তো দূরস্থান, ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দুরত্ব বেড়েছে। এই পরিস্থিতিতে রাহুলের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কী মমতা সন্তুষ্ট করার জন্য একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাহুল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে