‘মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে’, বিস্ফোরক রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে তিনি দাবি করলেন, ‘ মহারাষ্ট্রের নির্বাচনে জনসংখ্যার চেয়ে বেশি ভোট পড়েছে । তা ফলাফল থেকেই স্পষ্ট ।  এখান থেকেই বলা যায় নির্বাচনে হয়েছে কারচুপি।’ 

দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুলের সঙ্গে হাজির ছিলেন শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত এবং এনসিপি (শরদ) নেত্রী সুপ্রিয়া সুলে। সেখানেইকংগ্রেস নেতা  জানিয়েছেন, ‘ ২০১৯-২০২৪ সালে ৩২ লক্ষ ভোটার যুক্ত হয়েছিল, ২০২৪ সালের লোকসভা এবং ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ৩৯ লক্ষ ভোটার যুক্ত হয়েছিল । কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা যায় ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছে । এই অতিরিক্ত ভোটাররা কোথা থেকে আসে? ‘ এর সাথে সাথে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন । তাঁর দাবি, মহারাষ্ট্রের ভোটার তালিকার অসঙ্গতি গুরুতর অনিয়ম হয়েছে । মহারাষ্ট্রে ৯.৭ কোটি ভোটার রয়েছেন বলে জানিয়েছে কমিশন । এখান থেকে প্রমাণিত  মহারাষ্ট্রের ভোটারদের সংখ্যা প্রাপ্তবয়স্ক জনসংখ্যার চেয়ে বেশি।  কিন্তু এই নিয়ে কেন  নিসচুপ নির্বাচন কমিশন?  ‘ 

বলা বাহুল্য, এই প্রথম নয় । এরআগে লোকসভার অধিবেশনে  মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে  সরব হয়েছিলেন রাহুল গান্ধি । আর সেখানেও তিনি দাবি করেছিলেন , জুনের লোকসভা নির্বাচন এবং নভেম্বরের বিধানসভা নির্বাচনের মধ্যে পার্থক্য হল প্রায় ৭০  লক্ষ ভোটার হঠাৎ করে চলে এল ৷ আর এবার মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফলের কারচুপির অভিযোগ তুললেন লোকসভার বিরোধী নেতা । 

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা