লোকসভায় বিরোধী দলনেতা হতে রাজি হলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান। চলতি লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব পালনে রাজি হলেন রাহুল গান্ধি। কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এই প্রথম কোনও সাংবিধানিক পদে বসতে চলেছেন রাজীব তনয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাহুল গান্ধি লোকসভায় বিরোধী দলনেতা হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বৈরথ অন্য মাত্রা নেবে। কেননা বিরোধী দলনেতা হিসাবে লোকায়ুক্ত-সিবিআই সহ একাধিক সংস্থার প্রধান নিয়োগ সংক্রান্ত উচ্চতর কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আর ওই নিয়োগ নিয়ে কেন্দ্রের সঙ্গে চূড়ান্ত সঙ্ঘাতের পথেই হাঁটবেন রায়বরেলির সাংসদ।  

মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন নিজের মন্ত্রিসভায় একাধিকবার রাহুল গান্ধিকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সাংবিধানিক পদে বসার সুবর্ণ সুযোগ হাতের মুঠোয় এলেও অবহেলায় তা হাতছাড়া করেছিলেন ত‍ৎকালীন অমেথির সাংসদ। দীর্ঘ ১০ বছর লোকসভায় বিরোধী দলের মর্যাদা পাওয়ার মতো প্রয়োজনীয় সাংসদ ছিল না কংগ্রেসের। মোদি সরকারও সাংবিধানিক রীতি আউড়ে কংগ্রেসের কোনও সাংসদকে বিরোধী দলনেতার মর্যাদা দিতে রাজি হয়নি।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ৯৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজন হয় ৫৪ সাংসদ। দলের এমন অপ্রত্যাশিত ফলের জন্য রাহুলকেই কৃতিত্ব দিচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতা থেকে শুরু করে রাজনৈতিক পর্যবেক্ষকরা। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই গত ৮ জুন বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। ওই বৈঠকেই রাহুল গান্ধিকে লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার আনুরোধ জানিয়ে এক সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। বৈঠকেই রাজীব তনয় জানিয়েছিলেন, বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নেবেন কিনা, তা নিয়ে ভাবনা-চিন্তার জন্য খানিক সময়ের প্রয়োজন। বুধবারই লোকসভার অধ্যক্ষ পদের নির্বাচন। আর ওই নির্বাচনের কয়েক ঘন্টা আগেই মঙ্গলবার রাতে কংগ্রেসের তরফে জানানো হয়, লোকসভার বিরোধী দলনেতা হতে রাজি হয়েছেন রাহুল গান্ধি। উল্লেখ্য, রাজ্যসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।    

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন