ওয়ানাড ছাড়ছেন রাহুল গান্ধি, উপনির্বাচনে প্রার্থী প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনার অবসান। উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ হিসাবেই অষ্টাদশ লোকসভায় দায়িত্ব পালন করবেন রাহুল গান্ধি। কেরলের ওয়ানাড আসনের সাংসদ পদে তিনি ইস্তফা দিচ্ছেন। আর তাঁর ছেড়ে দেওয়া ওয়ানাড আসনে প্রার্থী হচ্ছেন  কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে  এ কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে কেরলের ওয়ানাডের পাশাপাশি গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত উত্তরপ্রদেশের রায়বরেলি থেকেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। কিন্তু নিয়মানুযায়ী, তাঁকে একটি আসন ছেড়ে দিতে হতো। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি কোন আসন রাখবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা শুরু হয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল, ওয়ানাড রেখে রায়বরেলি আসন ছেড়ে দিতে পারেন রাহুল। কিন্তু গত কয়েকদিন ধরে রায়বরেলি নাকি ওয়ানাড আসন ছাড়বেন তা নিয়ে দোটানায় পড়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ওয়ানাডে ‘ধন্যবাদ যাত্রা’য় গিয়েও সেই দোটানায় পড়ার কথা স্বীকার করেছিলেন রাহুল।

রায়বরেলি নাকি ওয়ানাড, কোন আসন রাখবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তা নিয়ে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেছিলেন সোনিয়া গান্ধি,  রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপাল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রায়বরেলি আসন রেখে ওয়ানাডের সাংসদ হিসাবে ইস্তফা দেবেন রাহুল। আর ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি। বৈঠকের পরে এআইসিসির দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। রায়বরেলি রেখে ওয়ানাড আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ওয়ানাডের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলি এবং ওয়ানাডের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়ানাড ছাড়ছি। ওখান থেকে লড়বেন প্রিয়াঙ্কা।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়