দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৪ এর লোকসভা ভোটের ফল মানুষকে বিস্মিত করবে, দাবি রাহুলের

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০২৪ সালের লোকসভা ভোটে কি ভরাডুবি হতে চলেছে মোদি সরকারের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটনে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল দাবি করেন, ২০২৪ সালে লোকসভা ভোটের ফল মানুষকে বিস্মিত করবে।

বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের ঐক্যে আস্থা রেখেছেন রাহুল গান্ধি। শুধু তাই নয় দেশে বিরোধী ঐক্য সম্ভব বলে মনে করেন তিনি। বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল বলেন, ‘আমি মনে করি কংগ্রেস আগামী নির্বাচনে খুব ভাল করবে। আমি মনে করি এটি মানুষকে অবাক করবে। শুধু হিসাব করুন, বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিজেপি নিজে থেকেই পরাজিত হয়ে যাবে।’

লোকসভা ভোটের আর এক বছরও বাকি নেই। ইতিমধ্যে কংগ্রেস অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। কংগ্রেস নেতা বলেন, ‘বিরোধীরা বেশ ভালোভাবে ঐক্যবদ্ধ। আমরা সব বিরোধী দলগুলির সঙ্গে কথা বলছি। আমি মনে করি সেখানে অনেক ভালো কাজ হচ্ছে। এটা একটা জটিল আলোচনা কারণ এমন জায়গা রয়েছে, যেখানে আমরা বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই একটা কিছু দেওয়া এবং নেওয়া প্রয়োজন। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে বিরোধী ঐক্য হবে।’

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ