২৬ বছরের পুরনো মামলায় রাজ বব্বরের দুই বছরের জেল

একই সঙ্গে সাড়ে আট হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ২৬ বছর আগে ভোটগ্রহণের সময়ে এক পোলিং অফিসারকে (Polling Officer) মারধরের অভিযোগে কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ (Former MP)  রাজ বব্বরকে (Raj Babbar) দুই বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে লখনউয়ের সাংসদ-বিধায়ক আদালত (MP/MLA Court)। একই সঙ্গে সাড়ে আট হাজার টাকা জরিমানাও করা হয়েছে। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা-রাজনেতা। সাজা ঘোষণার সময়ে আদালতে হাজির থাকলেও সাংবাদিকদের সঙ্গে রায় নিয়ে কোনও কথা বলেননি রাজ বব্বর। 

আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯৯৬ সালে লোকসভা ভোটের (Parliament Election) বিজেপি নেতা তথা প্রয়াত প্রধানমন্ত্রী (Former Prime Minister) অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) বিরুদ্ধে লখনউ আসন থেকে সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রার্থী হিসেবে লড়েছিলেন রাজ বব্বর (Raj Babbar)। ভোটের দিন ২ মে ওয়াজিরগঞ্জের (Wazirgunje) সুলতান ই মাদারাইস স্কুলের (Sultan-e-Madaris school ) বুথে সঙ্গীসাথী নিয়ে উপস্থিত হন তিনি। আর নিয়ম ভেঙ্গে একাধিক ব্যক্তি নিয়ে উপস্থিত হওয়ার জন্য আপত্তি জানান সংশ্লিষ্ট বুথের পোলিং অফিসার শ্রীকৃষ্ণ সিং রানা (Krishna Singh Rana)। দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়। আচমকাই ওই পোলিং অফিসারকে মারধর করতে শুরু করেন বব্বর (Raj Babbar) ও তাঁর সঙ্গীরা।

ঘটনার পরেই ওয়াজিরগঞ্জ থানায় রাজ বব্বর (Raj Babbar) ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত পোলিং অফিসার শ্রীকৃষ্ণ সিং রানা। ভোটগ্রহণের সময়ে কর্তব্যে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে ত‍ৎকালীন সমাজবাদী নেতা রাজ বব্বরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৫৩, ৩২৩, ৫০৪ ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে