লোকসভা নির্বাচনে ভরাডুবির পর মন্ত্রিসভা থেকে ইস্তফা বিজেপি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ‘৪০০ পার’ স্বপ্ন অধরাই থেকে গিয়েছে লোকসভা নির্বাচনে । সংখ্যাগরিষ্টতা লাভ না করায় জোট এনডিএ ওপর আস্থা রেখে সরকার গঠন করেছেন মোদি। এই  পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজস্থানের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা কিরোদি লাল মীনা। ইতিমধ্যেই তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

কী কারণে কিরোদি লাল মীনা পদত্যাগ করলেন ? ফলপ্রকাশের আগে  ক্যাবিনেট মন্ত্রী  প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা নির্বাচনে তাঁর প্রচারে থাকা সাতটি আসনের মধ্যে যদি  একটিতে বিজেপি হেরে যায়, তাহলে তিনি পদত্যাগ করবেন। আর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় মীনার প্রচার করা পূর্ব রাজস্থানের দৌসা, ভরতপুর, ঢোলপুর, কারাউলি, আলওয়ার, টঙ্ক-সাওয়াই মাধোপুর এবং কোটা-বুন্দিতে হেরে গিয়েছে বিজেপি। এরপরেই জনগণকে দেওয়া কথা রাখতেই কৃষি, গ্রামোন্নয়ন, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেন  কিরোদি লাল মীনা।

৭২ বছরের মীনা ১৯৮৯ এবং ২০০৯ সালে সাওয়াই মাধোপুর এবং দৌসা আসন থেকে দু’বার লোকসভা ভোটে জিতেছিলেন। এছাড়াও  মীনা নির্বাচনে  রাজস্থানের বিধানসভার বেশ কয়েকটি কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। তবে ১৯৮০ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে মীনা মহুয়া থেকে কংগ্রেস প্রার্থী হরি সিংয়ের বিরুদ্ধে মাত্র ১৬ ভোটে হেরে যায়। এছাড়াও ১৯৯৮ সালের নির্বাচনে মীনা বামনওয়াস কেন্দ্র থেকে ১৩ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন। ২০০৩ সালে তিনি সাওয়াই মাধোপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ইয়াসমিন আবরারকে ৩০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। আর এবার সেই কিরোদি লাল মীনাই রাজস্থানের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার