আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলায় মন্ত্রীকে বরখাস্ত করলেন গহলৌত

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মরুরাজ্যে মহিলাদের উপরে নির্যাতন নিয়ে শুক্রবার সকালেই নজিরবিহীনভাবেই রাজস্থান বিধানসভায় সরব হয়েছিলেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী রাজেন্দ্র সিং গুড়া। আর তাতেই বিড়ম্বনায় পড়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। কেননা, গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের কংগ্রেস সরকারকে বিঁধেছিলেন বিজেপি নেতারা। কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো রাজেন্দ্র সিং গুড়াকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী গহলৌত। রাতেই সুপারিশ পাঠিয়েছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্রের কাছে। মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনে বিদ্রোহী মন্ত্রীকে বরখাস্ত করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

চলতি বছরের শেষের দিকেই রাজস্থানের বিধানসভা ভোট। আর ওই ভোট নিয়ে মরু রাজ্যে রাজনৈতিক পারদ ক্রমশই চড়ছে। সম্প্রতি রাজ্যে এক শিশু-সহ চারজনকে পুড়িয়ে মারার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে রাজ্যের কংগ্রেস সরকার। এমনকী গতকাল বৃহস্পতিবার মণিপুরের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজস্থানের কথাও উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বও গহলৌত সরকারকে নিশানা করে আক্রমণ শানাতে শুরু করেছে।

কিন্তু এদিন সকালে আচমকাই খোদ রাজ্যের মন্ত্রী রাজেন্দ্র সিং গুড়া বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে নজিরবিহীনভাবে নিজের সরকারকে কাঠগড়ায় তোলেন। কটাক্ষের সুরে বলেন, ‘মণিপুরে যা গটেছে তা অবশ্যই দুঃখজনক। কিন্তু আমাদের উচিত মণিপুরের দিকে নজর না দিয়ে নিজের ঘরের দিকে তাকানো। সত্যি বলতে গিয়ে রাজস্থানেও মহিলারা নিরাপদ নয় এবং প্রতিদিনই মহিলাদের উপরে নির্যাতন বেড়ে চলেছে।’ মন্ত্রীর মুখে ওই কথা শুনে বিস্মিত হয়ে যান বিজেপি ও কংগ্রেস বিধায়করা। মন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস সরকারকে বিঁধতে আসরে নেমে পড়েন পদ্ম শিবিরের নেতারা। শেষ পর্যন্ত অস্বস্তি কাটাতে রাতেই রাজেন্দ্র সিংকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের সিদ্ধশান্ত নেন মুখ্যমন্ত্রী গহলৌত।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ