রাজস্থানে কংগ্রেস প্রার্থী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য যশোবন্ত সিংহের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজস্থানের বিধানসভা ভোটের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরে মঙ্গলবার রাতে মরুরাজ্যের ৫৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। এই নিয়ে এখনও পর্যন্ত ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভা ভোটের জন্য ১৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস।

আগামী ২৫ নভেম্বর রাজস্থান বিধানসভায় ভোট। ইতিমধ্যেই ওই ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে আগেই তিন দফায় মোট ৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এদিন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির সভায় আরও ৫৬ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। ঘোষিত উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এআইসিসির অন্যতম মুখপাত্র গৌরব বল্লভ এবং প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা তথা অটলবিহারী বাজপেয়ী জমানার কেন্দ্রীয় অর্থ এবং বিদেশমন্ত্রী যশোবন্ত সিংহের ছেলে মানবেন্দ্র সিংহ। এদের মধ্যে গৌরব লড়বেন উদয়পুর থেকে। আর মানবেন্দ্র লড়বেন বাড়মের জেলার সিওয়ানা থেকে।

চতুর্থ দফার প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন বর্তমান বিধানসভার ১৩ সদস্য। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন শোভারানি খুশওয়াহা। রাজ্যসভা নির্বাচনে দলীয় হুইপ অমান্য করার দায়ে তাঁকে দল থেকে বহিস্কার করেছিল বিজেপি। শোভাদেবী লড়বেন ঢোলপুর আসনে। গত ২১ অক্টোবর প্রথম দফায় ৩৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ৪৩টি এবং গত ২৭ অক্টোবর তৃতীয় দফায় ১৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর