মাউন্ট আবু-সহ তিন শহরের নাম বদলাল রাজস্থানের বিজেপি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: প্রবাদ আছে, ‘নেই তো কাজ, খই ভাঁজ’। ঠিক তেমনই দশা রাজস্থানের বিজেপি সরকারের। আমজনতার দুর্দশা লাঘবের চেয়ে জায়গার নাম বদলকেই মুখ্য কাজ হিসাবে মনে করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকার। তাই শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিখ্যাত পর্যটন কেন্দ্র মাউন্ট আবু সহ তিন স্থানের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভায় ওই নাম বদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মরু রাজ্য হিসাবে পরিচিত রাজস্থানের একমাত্র পাহাড়ি শহর হল মাউন্ট আবু। আরাবল্লী পর্বত মালার অন্তর্গত এই পাহাড়ি শহরে প্রতি বছর দেশ-বিদেশ তেকে বহু পর্যটক ভিড় জমান। পড়শি রাজ্য গুজরাতের আমদাবাদ, পাটন ও গান্ধিনগরের কাছাকাছি এই শহর বহু পর্যটকের বিশেষ অবকাশ কাটানোর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মাউন্ট আবু, কামান ও জাহাজপুরের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউন্ট আবুর নাম রাখা রয়েছে আবু রাজ। কামানের নাম বদলে হচ্ছে কামবন এবং জাহাজপুরের নাম হচ্ছে যজ্ঞপুর।’ আচমকাই নাম বদলের প্রয়োজন হল কেন, সে বিষয়ে অবশ্য কোনও ব্যাখ্যা দেননি তিনি।

উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে শহর বা স্থানের নাম বদলের হিড়িক শুরু হয়েছে। মোঘলদের দেওয়া নামে মুসলিম-মুসলিম গন্ধ রয়েছে এমন অদ্ভুত যুক্তি তুলে মোঘলসরাই, এলাহাবাদ, অওরাঙ্গাবাদ সহ বহু জায়গার নাম বদল করা হয়েছে। যদিও ইতিহাসবিদরা মনে করছেন, শহর বা স্থানের নাম বদলে ইতিহাসকে মুছে ফেলা যাবে না।

 

 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা