রাজস্থানের চুরু ও হরিয়ানার সিরসায় তাপমাত্রা ছাড়াল ৫০ ডিগ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং  মরু রাজ্য রাজস্থানে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। মঙ্গলবার রাজস্থানের চুরু ও হরিয়ানার সিরসায় তাপমাত্রা ৫০ ডিগ্রির ঘর ছাড়িয়েছে। রাজস্থানের পিলানিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৯ ডিগ্রির ঘর। ২৫ বছরের রেকর্ড ভেঙেছে গরম। আর অসহনীয় গরমে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে জলকষ্ট। প্রচণ্ড গরমে বিভিন্ন জেলায় একাধিক প্রাণহানির খবর মিলেছে।  

গত কয়েকদিন ধরেই খর বৈশাখের গরমে পুড়ে চলেছে রাজস্থান। এদিন ওই জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫০.৫ ডিগ্রি। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১ জুন চুরুতে তাপমাত্রা ছিল ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থা‍ৎ আর .৩ ডিগ্রি তাপমাত্রা বাড়লেই নয়া রেকর্ড গড়বে চুরু। মঙ্গলবার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ বয়ে চলেছে। চুরুতে যেমন তাপমাত্রা ৫০ ডিগ্রির ঘর ছাড়িয়েছে তেমনই পিলানিতে পারদ পৌঁছেছে ৪৯ ডিগ্রিতে। এছাড়া ফালৌদিতে ৪৯ ডিগ্রি, বিকানিরে ৪৮.৩ ডিগ্রি, গঙ্গানগরে ৪৯.৪ ডিগ্রি, কোটায় ৪৮.২ ডিগ্রি, জয়সলমিরে ৪৮ ডিগ্রি, জয়পুরে ৪৬.৬ ডিগ্রি এবং বাড়মেড়ে ৪৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পিলানিতে গরম ২৫ বছরের রেকর্ড ভেঙেছে। ১৯৯৯ সালে জেলায় তাপমাত্রা ছিল ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

শুধু রাজস্থান-ই নয়,  রাজধানী দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানাতেও গরমে কাবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যত দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে চড়ছে পারদ। পঞ্জাবের ভাতিন্ডায় এদিন তাপমাত্রা ছিল ৪৯.৩ ডিগ্রি। হরিয়ানার সিরসায় ৫০.৩ এবং হিসারে ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দিল্লির মুঙ্গেশপুরে এদিন তাপমাত্রা ছিল ৪৯.৯ ডিগ্রি। নজফগড়ে ৪৯.৮ ডিগ্রি এবং  নরেলায় ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়