হাজির ছিলেন দিঘায়, ১ মাসের জন্য পুরী মন্দিরে নিষিদ্ধ দৈতাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজির ছিলেন পুরীর প্রবীণ দৈতাপতি রাজেশ দৈতাপতি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই তাঁকে ১ মাসের জন্য সাসপেন্ড করেছে মন্দির কর্তৃপক্ষ। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রশনের সূত্রে খবর, পুরীর মন্দিরে পবিত্রতাকে নষ্ট করা হয়েছে। পাশাপাশি মর্যাদাহানীও হয়েছে।

তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় বলা হয়েছে, এই ১ মাস তিনি মন্দিরের কোনও কাজ করতে পারবেন না। শুধু তাই নয়। মন্দিরে প্রবেশের ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মন্দিরের আনুষ্ঠানিক কাজ মূলত দৈতাপতিরাই করে থাকেন। সেই সকল কাজ ১ মাস করতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা না মানলে দৈতাপতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে এসজেটিএ।

সূত্রের খবর, শাস্তির এই একমাস সময়ে রাজেশ দৈতাপতির ওপরে উপর নজরদারিও চালানো হবে। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে হাজির ছিলেন রাজেশ দৈতাপতি। সেইখানেই তিনি সাংবাদিকদের বলেছিলেন, ২০১৫ সালে পুরীর জগন্নাথ ধামের ‘নব কলেবর’-এর বেচে যাওয়া নিমকাঠ দিয়ে তৈরি করা হয়েছে দিঘার জগন্নাথদেবকে। তারপর থেকেই শুরু বিতর্ক। বিতর্ক শুরুর পর তিনি বয়ান বদল করেন। তিনি বলেন, পুরীর জগন্নাথ ধামের মতোই দীঘার মন্দিরের মূর্তিও নিম কাঠে তৈরি হয়েছে।

সূত্রের খবর, মন্দির পরিচালনার জন্য পুরী মন্দিরের একাধিক নিয়ম রয়েছে। ১৯৫৫ সালের শ্রী জগন্নাথ টেম্পল অ্যাক্ট অনুসারেই নিয়ম ভাঙায় সাসপেন্ড করা হয়েছে রাজেশ দৈতাপতিকে। শ্রী জগন্নাথ মন্দির অ্যাডমিনিস্ট্রেশন প্রধান অরবিন্দ পাধী তাঁর সাসপেনশন অর্ডারে রবিবার সই করেছেন বলে জানা গিয়েছে।

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় মোদি-মেসির মুখ! ব্লেডের জাদুতে তাক লাগাচ্ছেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার