মুখ্যমন্ত্রী বিজয়কে হিংসে? অবশেষে জল্পনা নিয়ে মুখ খুললেন রজনীকান্ত, দিলেন মোক্ষম জবাব

সুপারস্টার থালাপথি বিজয়ের তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মেগাস্টার রজনীকান্ত। গত রবিবার (১১ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপথি বিজয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার থালাপথি বিজয়ের তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন  সুপারস্টার রজনীকান্ত। গত রবিবার (১১ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপথি বিজয়। যাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK) তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই বিপুল আসনে জয়লাভ করেছে। ২৩৪ আসনের মধ্যে ১০৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল বিজয়ের দল। কিন্তু সরকার গঠন করতে তাঁর দরকার ছিল আরও ১১৮ আসনের। অবশেষে কংগ্রেস-সহ মোট ৫ রাজনৈতিক দলের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছে TVK। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হলেন থালাপথি বিজয়। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর জোসেফ বিজয়ের তামিল ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানালেও এতদিন চুপ ছিলেন মেগাস্টার রজনীকান্ত। তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল! অনেকেই ভেবেছিলেন, তবে কী, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নন রজনীকান্ত? জোসেফ বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়েও তাঁর আপত্তি রয়েছে নাকি?

অবশেষে সব জল্পনা কল্পনার উত্তর দিলেন রজনীকান্ত। রবিবার (১৭ মে) পোয়েস গার্ডেনের নিজের বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন মেগাস্টার রজনীকান্ত। সেখানে অভিনেতা বলেছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে তাঁর সম্পর্কে নানা গুজব ছড়াচ্ছে। সেই কারণেই তিনি এই সংবাদ সম্মেলনটি করেছেন। তাঁর কথায়, ‘আমি যদি এখনও এই গুজবের জবাব না দিই, তাহলে সেগুলিকে সবাই সত্যি বলে মেনে নেবে। নির্বাচনের ফলাফলের পর আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেটাই এখন সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। স্ট্যালিনের সঙ্গে আমার বন্ধুত্ব রাজনীতির ঊর্ধ্বে। তবে স্ট্যালিনের পরাজয়ে আমি দুঃখ পেয়েছিলাম। তাই তাঁর সঙ্গে দেখা করতে যাই।’ টিভিকে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি বিজয়কে কেন অভিনন্দন জানাননি, এই নিয়েও সমালোচনা হচ্ছে।

এই বিষয়ে রজনীকান্ত বলেছেন, ‘গুজব ছড়াতে বেশি দেরি করে না। আমি কি কখনও বলেছি যে, বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়? কিছুদিন আগে আমি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন বিজয়কে শুভেচ্ছা জানাইনি, সেই নিয়েও সমালোচনা হয়েছে। অথচ আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনেই আমি বিজয়কে শুভেচ্ছা জানিয়েছি। আমি কোনও সস্তা বা নিম্নমানের মানুষ নই, যে অহেতুক কথা বলব। বিজয় মুখ্যমন্ত্রী হয়েছেন শুনে আমি খুব অবাক হয়েছিলাম ঠিকই। কিন্তু আমি তাঁকে অভিনন্দনও জানিয়েছি। আমি তো রাজনীতিতেই নেই, তাহলে বিজয়ের প্রতি কেন আমার ঈর্ষা হবে? হয়তো কমল হাসান মুখ্যমন্ত্রী হলে আমার হিংসে হতে পারত। বিজয় এবং আমার মধ্যে ২৫ বছরের প্রজন্মের ব্যবধান রয়েছে। তাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করলে ব্যাপারটা ভাল দেখাত না। বিজয়ের জন্য আমার শুভকামনা রইল।’ এদিকে ৯ এপ্রিল বিজয়ের বিজয়ের শেষ ছবি ‘জন নয়গান’ এইচডি প্রিন্টে অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর রজনীকান্ত নিন্দা জানিয়েছিলেন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ