‘আমি সিট সহ নিচে পড়ে গিয়েছিলাম’, বেঁচে থাকার গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী রমেশ বিশ্বাস কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: গুজরাতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা শুধু দেশকে নয়, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। টেক অফের কয়েক সেকেন্ডের মাথায় বোয়িং বিমান ড্রিমলাইনার ভেঙে পড়ে হয় ভয়াবহ বিপর্যয়। যে স্থানে বিমানটি ভেঙে পড়ে সেটি একটি পড়ুয়াদের হোস্টেল। ফলে ক্ষতিগ্রস্ত শুধু বিমান আরোহীরা নন, প্রাণ গিয়েছে আশপাশের আরও বহু মানুষের। সর্বমোট ২৬৫ জন প্রাণ হারিয়েছেন। বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন একজন। তাঁর নাম রমেশ বিশ্বাস কুমার। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রমেশের সঙ্গে দেখা করেন।

রমেশ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন তাঁর বেঁচে যাওয়ার কাহিনী। বলেছেন, রানওয়েতে বিমানের গতি বৃদ্ধি পেতেই তিনি অদ্ভুত কিছু অনুভব করেছিলেন। মনটা কু গেয়ে উঠেছিল। হঠাৎ ৫-১০ সেকেন্ডের জন্য সবকিছু থেমে গিয়েছিল। অদ্ভুত নীরবতা। তারপর আকস্মিকভাবে সবুজ ও সাদা আলো জ্বলে উঠল। মনে হচ্ছিল পাইলট বিমানটিকে আকাশে ভাসিয়ে রাখার প্রবল চেষ্টা করছেন। আচমকা বিমানটি বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের উপর।

বিশ্বাস জানিয়েছেন, “আমি বিমানের যে অংশে বসেছিলাম সেই দিকটি নিশ্চয় হোস্টেল ভবনের নীচের অংশে আঘাত করেছিল। উপরের অংশে আগুন লেগেছিল, অনেক মানুষ সেখানে আটকা পড়েছিলেন। হয়তো আমি সিট সহ নীচে পড়ে গিয়েছিলাম। আমি কোনওরকমে বিমান থেকে বেরিয়ে আসি। দরজা ভাঙা ছিল, সামনে সামনে কিছু ফাঁকা জায়গা দেখতে পেয়েছিলাম। ওপারে একটা দেওয়াল ছিল। সেখান দিয়ে সম্ভবত কেউ আর বেরিয়ে আসতে পারেননি।” রমেশ দেখেছেন দু’জন এয়ার হোস্টেসকে চোখের সামনে পুড়ে যেতে। দুর্ঘটনায় একমাত্র জীবিত রমেশ বিশ্বাস কুমারের ডান হাত মারাত্মকভাবে পুড়ে গিয়েছে।

লন্ডনের নাগরিক রমেশ। লেস্টারে বাস করে তাঁর পুরো পরিবার। এদিন ফ্লাইটে যাওয়ার সময় রমেশের সঙ্গে ছিলেন তাঁর ভাই অজয়। রমেশ ভাগ্যবশত বেঁচে গেলেও অজয় বোধহয় পারেননি। তাঁর সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য আসেনি পরিবারের কাছে। তবে তাঁরা আশাবাদী রমেশের সম্পর্কে যেমন ভাল খবর এসেছে তাঁদের কাছে, অজয় সম্পর্কেও তেমনই ভাল খবর পাবেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা