India’s Got Latent Controversy: অশ্লীল মন্তব্য কাণ্ডে রণবীর এলাহাবাদিয়া ও রাখি সাওয়ান্তকে তলব পুলিশের

ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের চলমান বিতর্ক নিয়ে তিনিও রক্ষা পাননি। এবার ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে আশীষ চঞ্চলানি, রাখি সাওয়ান্তকেও তলব করল মামলায় মহারাষ্ট্র সাইবার সেল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সময় রায়নার জনপ্রিয় শো ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট-নিয়ে বিতর্কের শেষ নেই। যদিও এই শোয়ের দর্শক সংখ্যাও নেহাত কম নেই। কিন্তু সম্প্রতি এই শোয়ের একটি পর্বে বিচারকের আসনে থাকা রণবীর এলাহাবাদিয়া এক প্রতিযোগীকে মজার ছলে জিজ্ঞাসা করে বসেন, ‘তুমি বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যত হবে?’ ব্যস ভিডিওটি ভাইরাল হতেই রে রে করে ছুটে আসেন নেটিজেনরা। বাবা-মাকে নিয়ে রণবীরের অশ্লীল মন্তব্য, কেউই ঠিকভাবে নেননি। অনেকেই দাবি করেছেন, রণবীরের মাথা নোংরায় ভর্তি। মজার ছলে কখন কী বলতে হয়, সব জ্ঞান হারিয়েছেন ইউটিউবার।

যদিও এই মন্তব্যের জন্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রণবীর, কিন্তু তবুও বিতর্ক থামার নাম নেই। নিজেকে রক্ষার জন্যে সুপ্রিমকোর্টে দ্বারস্থ হলেও বিচারক উল্টে রণবীরকে ভৎর্সনা করেন। সময় রায়নার এই শোয়ের আরেক বিচারক হলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তবে তিনি মাত্র কয়েকদিন শোয়ে বিচারক পদে ছিলেন। কিন্তু ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের চলমান বিতর্ক নিয়ে তিনিও রক্ষা পাননি। এবার ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে আশীষ চঞ্চলানি, রাখি সাওয়ান্তকেও তলব করল মামলায় মহারাষ্ট্র সাইবার সেল। শোয়ের বিতর্কিত পর্বের অংশ হওয়ার কারণে তাঁদের বক্তব্য রেকর্ড করতে বলা হয়েছে। মহারাষ্ট্র সাইবার সেলের আইজি যশস্বী যাদব ANI-কে জানিয়েছেন, রাখিকে সমন পাঠানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি তাঁর বক্তব্য রেকর্ড করা হবে।

তাই নির্দিষ্ট সময়ে তাঁকে সাইবার সেলের অধিকর্তাদের সামনে হাজির হতে হবে। যদিও এখন দুবাইতে থাকেন রাখি, তাই তিনি বক্তব্য রেকর্ডের জন্য তিনি মুম্বইয়ে আসবেন কিনা তা জানা নেই। অন্যদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি বক্তব্য রেকর্ডের জন্যে আশীষ চঞ্চলানি এবং রণবীর এলাহাবাদিয়াকে তলব করা হয়েছে। তবে বিতর্কে জড়াতেই আশীষ তাঁর ফোন বন্ধ এবং ঘর তালাবদ্ধ রেখে মুখ ঢাকা দিয়েছেন। অন্যদিকে সাময় রায়নাকেও সাইবার সেল তলব করা হয়েছে, কিন্তু তিনি ১৭ মার্চ পর্যন্ত সময় চেয়েছিলেন এবং ভার্চুয়ালি তার বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলেন। কারণ তিনি এখন আমেরিকায় শো করতে ব্যস্ত। তবে তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। অভিযোগ, রণবীরের করা অশ্লীল মন্তব্য স্ক্রিপ্টেড, এবং তা তৈরি করেছেন সময় রায়না। রণবীরের অশ্লীল মন্তব্যের কারণে কেন্দ্র থেকে অনেক নিয়ম জারি করা হয়েছে। এই এপিসোডের ক্লিপ মুছে ফেলতে বলা হয়েছে। সময়, রণবীর এবং অন্যান্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এফআইআর দায়ের করা হয়েছে। ইন্ডিয়া’স গট ল্যাটেন্টের প্রথম ছয় পর্বে জড়িত প্রায় ৩০-৪০ জনকে তলব করা হয়েছে।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে