প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাত বাড়ালেই সকলে বন্ধু হয় না। বন্ধুত্বের হাসিমাখা মুখের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে নোংরা চাহিদা, স্বার্থপরতা কিংবা অসৎ উদ্দেশ্য। সম্পর্কের ভিত্তি যেখানে বিশ্বাস, সেখানে সেই বিশ্বাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নাগপুরে ঘটে গিয়েছে তেমনই একটি চাঞ্চল্য ঘটনা। প্রাক্তন সহপাঠীর কাছে ধর্ষণের শিকার হয়েছেন বায়ু সেনা আধিকারিকের স্ত্রী। শুধু ধর্ষণ নয় ব্ল্যাকমেল, কালা জাদু এবং জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগও উঠেছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেফতার করেছে এবং ধধর্মান্তকরণের সঙ্গে জড়িত সন্দেহে এক মৌলানাকে খুঁজে বের করতে মধ্যপ্রদেশে একটি দল পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হলেন আয়াজ মাদারে এবং তার সহযোগী আমিন শেখ। এফআইআর অনুসারে জানা গিয়েছে, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি, একটি হোটেলে আয়াজ মাদারে ২৪ বছর বয়সী বায়ুসেনার স্ত্রীকে পানীয়তে মাদক মিশিয়ে দেয় বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর মহিলা জানতে পারেন,  অভিযুক্ত তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও রেকর্ড করেছে। তারপরেই  সে ভিডিওগুলো তাঁর স্বামীর কাছে পাঠিয়ে দেওয়ার এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা হয়। নির্যাতিতা অভিযোগ করেছেন,  তাঁকে বারবার যৌন নির্যাতন করা হয়েছে এবং প্রায় ৪ লক্ষ টাকা নেওয়া  হয়েছে।

আরও পড়ুন: ২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

 একটি ভিডিও এই মামলার মূল প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওটিতে দেখা গিয়েছে ২৪ বছর বয়সী ওই মহিলা কাঁদছেন । সেই  সেইসঙ্গেই অভিযুক্ত আয়াজ মাদারে (২৬)-কে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় করতে দেখা গিয়েছে।  আয়াজকে সেই সময় যখন ধর্মীয় মন্ত্র পাঠ করতে করতে এবং বারবার মহিলার ওপর ফুঁ দিতে দিতে দেখা গিয়েছে। সেই সময়  ওই  মহিলাকে বলতে শোনা যায়, ‘আমাকে ছেড়ে দাও’। বায়ুসেনা কর্তার স্ত্রীর  অভিযোগ, সেই ঘটনার পর তাঁকে  ধর্ষণের চেষ্টা করা হয়। এফআইআর-এ মহিলা  আরও অভিযোগ করেছেন যে, আয়াজ প্রায়ই একটি প্লাস্টিকের বোতলে কিছু তরল পানীয় নিয়ে আসত এবং তাকে তা পান করতে বাধ্য করত।  সেই ঘটনাকে  ‘সম্মোহন ও কালো জাদু’ বলে দাবি করা হয়েছে। 

মহিলা তাঁর অভিযোগে আরও জানিয়েছেন, গত ৩১ মে আয়াজ মাদারে ও তার সহযোগী মিলে তাঁকে জোর করে কালমেশ্বরে নিয়ে যায়। সেখানে, তৃতীয় এক অভিযুক্ত হযরত মাওলানা যিনি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন এবং তাকে ধর্মান্তরিত করার জন্য ‘কবুল হ্যায় ‘ বলতে বাধ্য করেন । সবটাই তার ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছিল। আচার-অনুষ্ঠানের পর, মৌলনা ঘোষণা করেন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আয়াজের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। মহিলাকে মাংস খেতে এবং কলমা পাঠ করতে বাধ্য করা হয়েছিল। এরপর তারা বায়ুসেনার স্ত্রীকে একটি হোটেলে নিয়ে যায়, যেখানে আয়াজ তাকে আবারও ধর্ষণ করে। মহিলার আরও অভিযোগ, অভিযুক্তরা তার বাড়িতে আসা-যাওয়া করত এবং যৌন নির্যাতন চালাত। 

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?