ভোটের আগে হাড়হিম কাণ্ড বিহারে, গুলিতে ঝাঁঝরা হলেন হেভিওয়েট নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: চলতি বছর ভোট অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। তার আগে ঘটে গেল ভয়াবহ ঘটনা। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক হেভিওয়েট নেতা। আরজেডি অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দলের নেতা রাজকুমার রাইকে বুধবার রাতে গুলি করা হয়। জানা গিয়েছে, দু’জন দুষ্কৃতির গুলিতেই খুন হয়েছেন ওই নেতা। ভোটের আগে এই ঘটনা ঘটায় পটনায় শুরু হয়েছে বেজায় শোরগোল।

এদিকে বিহারে মাস কয়েকের মধ্যেই বিধানসভা নির্বাচন। ফলে সব দলই এখন জোরকদমে ব্যস্ত। তার মধ্যেই ঘটল এমন হাড়হিম করা ঘটনা। বুধবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। চিত্রগুপ্তের মুন্নাচক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজকুমার রাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু তা আর হল না। নির্বাচন আসার আগেই সব শেষ। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটার পরপরই তদন্তে নামে পুলিশ। শুরু হয়ে এ বিষয়ে বিস্তারিত তদন্ত। প্রাথমিক ভিত্তিতে পুলিশের ধারণা, ভোট নিয়ে শত্রুতা নয়। হয়তো জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হতে হয়েছে এই আরজেডি নেতাকে। কারণ রাজকুমার জমি সংক্রান্ত ব্যবসার কাজে জড়িত ছিলেন।

বিহারের বৈশালির রাঘোপুরের বাসিন্দা রাজকুমার রাই। বুধবার রাতে তিনই ব্যক্তিগত কোনও কাজে চার চাকা গাড়িতে করে বেরিয়েছিলেন। ফেরার সময় বাড়ি যখন একেবারে কাছাকাছি, ঠিক তার সামনের রাস্তায় একটি দোকানের সামনে নামেন রাজকুমার। আসলে দোকানটি থেকে খাবার কেনার পরিকল্থেপনা ছিল তাঁর। গাড়ি থেকে নামতেই আরজেডি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। তাঁকে লক্ষ্য করে কোট ছয়টি গুলি চালানো। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন রাজকুমার রাই।

যেখানে ঘটনাটি ঘটে তার অনতিদূরেই চিত্রগুপ্ত নগর থানা। ফলে পুলিশ আসতে দেরি করেনি। ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় রাজকুমারকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।  কিন্তু সেখানে চিকিত্‍সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলির কার্তুজ উদ্ধার করেছে। খতিওয়ে দেখা হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ। তাতে স্পষ্ট যে অভিযুক্তরা রাজকুমারকে গুলি করেি দ্রুত চম্পট দেয়। ইতিমধ্যেই হত্যাকারীদের ধরতে তৎপর হয়েছে পুলিশ। শুরু হয়েছে জোরদার তদন্ত। প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক টিম।

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান