চাপে পড়ে সঙ্ঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে জাতীয় পতাকা

হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিলের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সামনেই স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে সঙ্ঘ পরিবার (Rashtriya Swayamsevak Sangh) তাদের সোশ্যাল মিডিয়া (Social media) অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদলে ফেলল। প্রোফাইল ছবিতে রয়েছে তিরঙ্গা। নানা প্রান্ত থেকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাউন্টের প্রোফাইল ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতেই এই বদল বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবস (independence day) নিয়ে সঙ্ঘ পরিবারের অবস্থান নিয়ে প্রশ্ন আজকের নয়। জাতীয় পতাকা নিয়েও তাদের দৃষ্টিভঙ্গী একাধিক বার প্রশ্নের মুখে পড়েছে।

শুক্রবার সঙ্ঘের প্রচার শাখার কো-ইনচার্জ (co-incharge) নরেন্দর ঠাকুর জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদির নেওয়া অমৃত মহোৎসবের (Azadi ka Amrit Mahotsav) অঙ্গ হিসেবে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইলের আগের ছবি সরিয়ে জাতীয় পতাকার ছবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের নেওয়া হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সঙ্ঘ পরিবারের প্রত্যেক সদস্য অংশগ্রহণ করবেন।

সঙ্ঘের প্রচার শাখার প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কেন্দ্র গৃহীত কর্মসূচি হর ঘর তিরঙ্গায় সক্রিয়ভাবে অংশ নেবে সংগঠন। সঙ্ঘ পরিবার (RSS) ইতিমধ্যে হর ঘর তিরঙ্গা এবং আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রীর (PM) আহ্বানে সাড়া দিয়ে আজ ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট প্রত্যেকের বাড়িত তেরঙ্গা তোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সঙ্ঘ পরিবার তা সমর্থন করে। গত মাসে সঙ্ঘের তরফ থেকে প্রত্যেক দেশবাসী এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছিল। আরও একবার আমাদের তরফ থেকে প্রতিটি ভারতবাসীকে এই কর্মসূচিতে আন্তরিকভাবে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক