আরও বেকায়দায় আদানি, এবার আরবিআই চাইল নথি

সরকারিভাবে আরবিআই কিছু জানায়নি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধাক্কার পর ধাক্কা আদানির।

প্রথম ধাক্কা হিন্ডেনবার্গের রিপোর্ট। দ্বিতীয় ধাক্কা দিল ভারতের শেয়ার বাজার। এবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক নথি চেয়ে পাঠালো। সূত্রে পাওযা খবর উদ্ধৃত করে রয়টার্স এবং সিএনবিসি-টিভি এইট্টিন এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব রাষ্ট্রীয় এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই বলেছে, আদানি সংস্থার লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি পাঠাতে। রয়টার্স এবং সিএনবিসি-টিভি এইট্টিনের তরফ থেকে আরবিআইয়ের এক উচ্চপদস্থ কর্তার সঙ্গে যোগাযোগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা স্বীকার করে নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নির্দেশিকার কথা। পরে এই দুই সংবাদমাধ্যম ব্যাঙ্কের আরও এক শীর্ষকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য এই ব্যাপারে কিছু বলতে চাননি। আরবিআইয়ের এই নির্দেশিকা এল বাজার থেকে আদানি গোষ্ঠীর আদানি এন্টারপ্রাইজের সব শেয়ার তুলে নেওয়ার ঠিক পরে পরেই। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নির্দেশিকা শিল্পপতিকে আরও উদ্বেগের মধ্যে রাখল।    

আদানি ইস্যুতে এদিন সংসদের দুই কক্ষ তেতে ওঠে। বিরোধিরা একযোগে এই ইস্যুতে আলোচনার দাবি তোলে পেশ করে  মুলতুবি প্রস্তাব। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান প্রস্তাব খারিজ করে দিলে সভা তেতে ওঠে। দুই সভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। দুপুর ২টোয় সভা শুরু হলেও স্বাভাবিক কাজকর্ম হবে কি না তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। কংগ্রেস যৌথ সংসদীয় কমিটি গঠন করে এই কেলেঙ্কারির তদন্ত দাবি করেছে। 

আরও পড়ুন শেয়ার বাজারেও ঝটকা, আদানির ক্ষতি লক্ষ-কোটি

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া