যৌন কেলেঙ্কারি কাণ্ডে দেবগৌড়ার পুত্র ও নাতির বিরুদ্ধে দ্বিতীয় লুকআউট নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বাড়ির পরিচারিকা-সহ বিভিন্ন মহিলাদের ধর্ষণ ও যৌন নির্যাতন মামলায় আরও বিপাকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পরিবার। বিজেপির জোট সঙ্গী প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় ছেলে এইচডি রেভান্না ও নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে দ্বিতীয় লুকুট নোটিশ জারি করেছে সিট। আজ শনিবার সন্ধের মধ্যেই দুজনকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, ছেলে প্রজ্জ্বলের মতো যৌন কেলেঙ্কারিকাণ্ডের নায়ক এইচডি রেভান্নাও দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে। তাই লুকআউট নোটিশ জারি করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই হাসন যৌন কেলেঙ্কারিকাণ্ডে উত্তাল কর্নাটক। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার বড় ছেলে এইচডি রেভান্না ও নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ও প্রমাণ আসছে। গত ২৮ এপ্রিল হাসনের সাংসদের বাড়ির এক পরিচারিকা প্রথম পুলিশের কাছে দেবগৌড়ার নাতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ দায়েরের আগের দিনই অবশ্য দেশ ছেড়ে পালিয়ে জার্মানিতে গিয়ে ডেরা বেঁধেছেন প্রজ্জ্বল রেভান্না। কংগ্রেসের অভিযোগ, দেবগৌরার নাতিকে বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে মোদি সরকার।

ইতিমধ্যেই দেবগৌড়া পরিবারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা কর্নাটক। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির চারিদিকে প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির একাধিক ছবি দিয়ে পোস্টার সাঁটিয়েছেন বিক্ষোভকারীরা। গতকাল শুক্রবার দেবগৌড়ার বড় পুত্র তথা হাসনের বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন এক ব্যাক্তি। অভিযোগে তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রজ্জ্বল রেভান্না ও তার বাবা এইচডি রেভান্নার যে সেক্স টেপ ভাইরাল হয়েছে তাতে তার মাকে দেখা গিয়েছে। তার মা যাতে কোনও ভাবে দেবগৌড়া পরিবারের কুকীর্তি প্রকাশ করতে না পারেন তার জন্য এইচ ডি রেভান্না তার মাকে অপহরণ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘দেবগৌড়ার পুত্র ও নাতির যৌন কেলেঙ্কারির মূল্য চোকাতে হবে জেডিএস এবং বিজেপিকে।’

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩