রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ঋণে গুনতে হবে না বাড়তি সুদ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রেপো রেটে কোনও পরিবর্তনের পথে হাঁটল না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বরং অপরিবর্তিতই রাখা হল। আজ শুক্রবার ‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি)-র দ্বিমাসিক বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।এ নিয়ে টানা ১১ বার অর্থা‍ৎ ২২ মাস রেপো রেট অপরিবর্তিত রাখা হল। তবে রেপো রেট অপরিবর্তিত রাখা হলেও মুদ্রাস্ফীতির দিকে বিশেষ নজর রয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর। মুদ্রাস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে এদিনের বৈঠকে বিশেষ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রেপো রেট অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়বে না। কেননা, বাড়ি-গাড়ি সহ অন্যান্য ঋণের ক্ষেত্রে বাড়তি সুদ গুনতে হবে না।

রেপো রেট হল (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)। ২০২২ সালের গোড়া থেকে ২০২৩ সালের ফ্রেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় বার রেপো রেট ও রিভার্স রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তার পর থেকে রেপো রেট ও রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)-এ বদল; ঘটানো হয়নি।

সূত্রের খবর, রেপো রেট অপরিবর্তিত রাখা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসি কমিটির সদস্যরা। মোট ছয় সদস্যের মধ্যে চার জন রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন। ২ জন রেপো রেটে পরিবর্তন আনার পক্ষে সওয়াল করেছিলেন। রেপো রেট অপরিবর্তিত রাখা সদস্যদের যুক্তি ছিল, দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে আংশিক লাগাম পরানো গিয়েছে। কিন্তু সামগ্রিক মুদ্রাস্ফীতির হার লক্ষ্যমাত্রার তুলনায় এখনও বেশি। মানিটরি পলিসি কমিটির দ্বিমাসিক বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ সেই সঙ্গে তিনি জানান, চলতি আর্থিক বর্ষে অর্থা‍ৎ ২০২৪-২৫ সালে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৬.৬ শতাংশ।

 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল