কমছে না বাড়ি-গাড়ির EMI, টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুজোর মুখে মিলল না স্বস্তি।  বুধবার ফের  রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে টানা ১০ বারের মত অপরিবর্তিত থাকল রেপো রেট। এদিন  মনিটারি পলিসি মিটিংয়ের পরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান,  ছয় সদস্যের আর্থিক নীতি কমিটি (এমপিসি) রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে RBI ।  এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের Director অধ্যাপক রাম সিং, ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট – এর ডিরেক্টর এবং প্রধান নির্বাহী অর্থনীতিবিদ সৌগত ভট্টাচার্য,  ডঃ নাগেশ কুমার। এছাড়াও ছিলেন ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চের এমেরিটাস অধ্যাপক অসীমা গোয়েল, ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের সিনিয়র অ্যাডভাইজার শশাঙ্ক ভিড়ে এবং আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যাপক জয়ন্ত আর ভার্মা।

রেপো রেট  কী?

রেপো রেট হল যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ  ব্যাঙ্ক।  আর এই রেপো রেটের উপরেই নির্ভর করে ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের ইএমআইয়ের হার। রেপো রেট কমলে যেমন বাড়ি-গাড়ির ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের হার কমে যায়, তেমনই রেপো রেট বাড়লে ইএমআইয়ের হার বাড়ে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে ২৫ শতাংশ বেসিক পয়েন্ট বাড়িয়ে রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) ৬.৫ শতাংশ করার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি। তার পর থেকেই টানা দশমবারের মতো সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!