Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তামিলনাড়ুর বিধানসভা ভোটের আগে ডিএমকে-বিজেপির ৬ সহযোগী দলের রেজিষ্ট্রেশন বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নির্বাচন কমিশন নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ক্রমাগত কঠোর ব্যবস্থা নিচ্ছে। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে কমিশন ওই রাজ্যের ৪২টি দলের রেজিস্ট্রেশন বাতিল করেছে। এর মধ্যে রয়েছে ক্ষমতাসীন ডিএমকে সহ বিজেপির ৬ সহযোগী দল। আসলে, টানা ছয় বছর ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণে নির্বাচন কমিশন দেশজুড়ে ৪৭৪টি রাজনৈতিক দলকে রেজিস্টেশন তালিকা থেকে বাদ দিয়েছে।

নির্বাচন কমিশনের এই ‘সাফাই অভিযানের’ আওতায় এসেছে তামিলনাড়ুর ৪২টি দল। তামিলনাড়ুতে, গত তিনটি আর্থিক বছরে (২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) আরও ৩৯টি রাজনৈতিক দল তাঁদের বার্ষিক অডিট অ্যাকাউন্ট রিপোর্ট জমা দেয়নি বলে চিহ্নিত করা হয়েছে। এই দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ঠিকই, কিন্তু নির্বাচনী ব্যয় সংক্রান্ত কোনও প্রতিবেদন দাখিল করেনি।  

রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশনের জন্য তৈরি নির্দেশিকাগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনও দল টানা ছয় বছর ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে, তাহলে তাকে রেজিস্ট্রার্ড দলের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই নিয়মের অধীনে ৪২টি তামিল দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

যে তামিল দলগুলির বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে তাদের মধ্যে রয়েছে পাপানাসামের বিধায়ক এমএইচ জাওয়াহিরুল্লার নেতৃত্বে মানিথানিয়া মাক্কাল কাচি (এমএমকে), থিরুচেনগোডের বিধায়ক ইআর ঈশ্বরনের নেতৃত্বে কোঙ্গুনাডু মাক্কাল দেশিয়া কাচ্চি (কেএমডিকে) এবং জন পান্ডিয়ানের নেতৃত্বে তামিলগা মাক্কাল মুনেত্রা কড়গম অন্তর্ভুক্ত রয়েছে।

এমএমকে'র দু'জন বিশিষ্ট বিধায়ক, কেএমডিএ'র একজন বিধায়ক এবং একজন সাংসদ গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ডিএমকে টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ, কারণ এমএমকে এবং কেএমডিকে উভয়ই ক্ষমতাসীন ডিএমকে-র মিত্র। বিজেপির মিত্র দল জন পান্ডিয়ানের টিএমএমকে গত লোকসভা নির্বাচনে টেনকাসিতে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের সম্মুখীন হয়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে AIADMK প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তামিমুন আনসারির এমজেকে। এরপর থেকে আর কোনও নির্বাচনে লড়াই করেনি এমজেকে। 

একইভাবে তালিকা থেকে বাদ পড়েছে থামিমুন আনসারির নেতৃত্বে মানিথানেয়া জননায়াগা কাচি। তারা নাগাপট্টিনাম আসনে লড়াই করেছিল।এনআর ধনপালনের নেতৃত্বাধীন পেরুন্থলাইভার মাক্কাল কাচ্চি, এর আগে পেরাম্বুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও সাফল্য পাননি। তারা ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে AIADMK -এর টিকিটে লড়াই করেছিলেন। নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছ  করার জন্য একটি ব্যাপক এবং ধারাবাহিক কৌশলের অংশ হিসেবে এই নিয়ম চালু করা হচ্ছে। গত ছয় বছরে নির্বাচনে যে সকল দল প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং অন্যান্য নিয়ম লঙ্ঘন করেছেন তাঁদের বাদ দেওয়া হবে। এর ফলে, মোট ৪৭৪টি রেজিস্ট্রার্ড রাজনৈতিক দলকে তালিকা থেকে বাতিল করা হয়েছে। 

রাজনৈতিক দলের তালিকা আরও স্বচ্ছ করার জন্য কমিশন এই প্রচারণাটি বৃহৎ পরিসরে পরিচালনা করছে। গত দুই মাসে মোট ৮০৮টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কমিশন আরও ৩৫৯টি RUPP-কে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।যদি এই রাজনৈতিক দলগুলি প্রয়োজনীয় নথি জমা না দিতে পারে, পাশাপাশি যথাযথ শর্ত পূরণে ব্যর্থ হয়, তাহলে শীঘ্রই কমিশন তাদের তালিকা থেকে এই দলগুলিকে বাদ দিতে পারে। তাহলে তালিকা থেকে বাদ দেওয়া মোট দলের সংখ্যা হবে ৮৩৩। 

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী