বৈধ নথি ছাড়াই আকাশে উড়ছে এয়ার ইন্ডিয়ার বিমান, তদন্তে DGCA

অভিযোগ, তাদের একটি এয়ারবাস ৩২০ নিও বিমান বৈধ এয়ারওর্দিনেস (ওড়ার জন্য প্রয়োজনীয়) সার্টিফিকেট ছাড়াই ৮ টি রুটে যাত্রীদের নিয়ে আকাশপথে উড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার চাপের মুখে এয়ার ইন্ডিয়া! অভিযোগ, তাদের একটি এয়ারবাস ৩২০ নিও বিমান বৈধ এয়ারওর্দিনেস (ওড়ার জন্য প্রয়োজনীয়) সার্টিফিকেট ছাড়াই ৮ টি রুটে যাত্রীদের নিয়ে আকাশপথে উড়েছে। অন্যদিকে বিমান সংস্থা জানিয়েছে, সমস্যাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (DGCA) বিষয়টি জানানো হয়েছে। তারা তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়ার যে অফিসারেরা এই ঘটনার জন্যে দায়ী, আপাতত তাদের ডিউটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ডিজিসিএ ওই বিমানটিকে বসিয়ে দিতে বলেছে। এয়ার ইন্ডিয়া ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে।

বিমান সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “এয়ার ইন্ডিয়া অপারেশনাল সততা এবং সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল। বাধ্যতামূলক সম্মতি প্রোটোকল থেকে যে কোনও বিচ্যুতিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংস্থার কাছে তা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় সমান্তরাল একটি তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এতবড় গাফিলতি হয়েছে তা খুঁজে বের করা হচ্ছে।” গত ২৬ নভেম্বর এই সাংঘাতিক বেনিয়মের খবরটি পাওয়া গিয়েছিল। যেখানে বলা হয় যে, এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস ৩২০ নিও বিমান বৈধ এয়ারওর্দিনেস সার্টিফিকেট ছাড়াই আকাশে উড়ছে। এরপরেই এর সঙ্গে জড়িত সমস্ত কর্মীকে পরবর্তী পর্যালোচনার জন্য বরখাস্ত করা হয়।

আসলে বছরে একবার করে বিমানের সমস্ত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ঠিক আছে কি না তাা পর্যবেক্ষণ করা হয়। তাতেই এই অব্যবস্থার কথা জানানো হয়েছে। ২০২৪ সালের জুন মাসে ভিস্তারা এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এক হয়ে গিয়েছে। ভিস্তারার ৭০টি বিমান চলে এসেছে এয়ার ইন্ডিয়ার কাছে। তার মধ্যে ৬৯টি বিমানের এআরসি রিনিউ করেছে ডিজিসিএ। শুধু একটি বিমানের ইঞ্জিন বদলের কাজ শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই দেখা গিয়েছে, ওই বিমানটির এআরসি–র মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অভিযোগ, ইঞ্জিন বদলের পরে ইঞ্জিনিয়ারদের ক্লিয়ারেন্স নিয়ে, এআরসি রিনিউ না করেই বিমানটি আকাশে উড়েছে। জুন মাসে বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার পর এয়ার ইন্ডিয়া যখন এই পরিস্থিতি মোকাবেলা করছে, আবার পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান সংস্থাগুলিকে বন্ধ করা নিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সংস্থাটি, তখনই আবার এই ঘটনাটি ঘটল।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?