দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে রেখা গুপ্ত, বৃহস্পতিতে শপথ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান। রাজধানীর মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দিল্লির নবনির্বাচিত বিজেপি বিধায়ক দলের বৈঠকেই তাঁকে পরিষদীয় দলনেত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে। আগামিকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন প্রথমবার বিধায়ক হওয়া রেখা গুপ্ত।  

সদ্য সমাপ্ত নির্বাচনে দীর্ঘ ২৭ বছর বাদে রাজধানী শাসনের ভার ফিরে পেয়েছে পদ্ম শিবির। দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে ২২টি আসন। ২৭ বছর বাদে জেতা দিল্লির কুর্সিতে কাকে বসানো হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন অনেকেই। তার মধ্যে ছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। নয়া দিল্লি আসনের বিধায়ক আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে। এছাড়া জনকপুরী আসন থেকে জয়ী আশিস সুদের নাম নিয়েও চর্চা চলছিল। যিনি আবার বিজেপি শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ। এছাড়া রোহিনীর বিধায়ক বিজেন্দ্র গুপ্ত, মালবীয় নগরের বিধায়ক সতীশ উপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি তথা আরএসএসের শীর্ষ পদাধিকারী জিতেন্দ্র মহাজন ও উত্তমনগরের বিধায়ক পবন শর্মার নাম নিয়েও জোর জল্পনা চলছিল।

মাঝে এও শোনা যাচ্ছিল আপের মহিলা ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কোনও মহিলা মুখকে বেছে নেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবারের ভোটে পদ্ম শিবিরের হয়ে যে ৪৮ জন বিধায়ক হয়েছেন তার মধ্যে মহিলা মাত্র চার জন। ওই চার জন হলেন, ‘নীলম পহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা এবং শিখা রায়। এদের মধ্যে দুজনের নাম মুখ্যমন্ত্রীর পদের জন্য ভেসে উঠেছিল। প্রথমজন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। যিনি বণিক সমাজের প্রতিনিধি। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই সমাজের প্রতিনিধি ছিলেন। রেখা গুপ্তের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন গ্রেটার কৈলাশ থেকে নির্বাচিত শিখা রায়ও। যিনি আপের সৌরভ ভরদ্বাজকেও হারিয়ে জিতেছেন। তবে সবাইকে টেক্কা দিয়েছেন প্রথমবার বিধায়ক হওয়া রেখা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। এদিন পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। 

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

গোঘাটে পরপর দুটি মন্দিরে চুরি! আতঙ্কে গ্রামবাসীরা

আমেরিকায় চাকরির খোঁজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তেলেঙ্গানার তরুণীর

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারেও মূল্যবৃদ্ধির কোপ, পুজোর সামগ্রী কিনতে নাভিশ্বাস গৃহস্থের

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়