মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সে মহেলা জয়বর্ধনের অধ্যায় শেষ হতেই ঘোষণা করা হল নতুন হেড কোচের নাম। আইপিএল ২০২৭-এর আগে বড় সিদ্ধান্ত পাঁচবারের পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। এবার দলের দায়িত্ব সামলাবেন প্রাক্তন তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। ক্রিকেটার হিসেবে মুম্বইকে একাধিক সাফল্য এনে দেওয়া পোলার্ড কোচের ভূমিকায় কতটা সফল হন, এখন সেটাই দেখার। নতুন কোচের হাত ধরে কি ফের আইপিএল ট্রফি জয়ের লড়াইয়ে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স? অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।  

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ক্রিকেটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে একাধিক স্মরণীয় পারফরম্যান্স করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন পোলার্ড। এবার সরাসরি হেড কোচের দায়িত্ব পেয়ে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মুম্বই ইন্ডিয়ান্সকে ফের আইপিএলের ট্রফি জয়ের দৌড়ে ফিরিয়ে আনা। দলের অভ্যন্তরীণ পরিবেশ, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং সঠিক দল নির্বাচন, সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুম্বইয়ের হয়ে খেলার দীর্ঘ অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে তাঁকে সাহায্য করতে পারে।

আরও পড়ুন: সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান 

উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে মহেলা জয়বর্ধনের অবদানও কম নেই। তাঁর প্রশিক্ষণে ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দল। তবে সাম্প্রতিক মরশুমে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মুম্বই। ২০২৫ সালে কোয়ালিফায়ার ২-এ পৌঁছলেও ২০২৬ সালের আইপিএলে ১০ দলের মধ্যে নবম স্থানে শেষ করে তারা। এরপরই নতুন মরশুমের আগে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জয়বর্ধনে। 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক