আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে দুর্যোগের মেঘ। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শনিবার (২৪ অক্টোবর) রাজ্যের আবহাওয়ায় এর কোনও বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। যদিও আগামী সপ্তাহে পরিস্থিতি বদলানোর ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ, আপাতত শহরে স্বস্তিদায়ক আবহাওয়াই বজায় থাকার সম্ভাবনা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও শনিবার বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

আরও পড়ুন: ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। আকাশও বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে। আজ অর্থাৎ শনিবারের মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সম্ভাব্য গতিপথ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে।

লক্ষ্মীপুজোর বাজারে মূল্যবৃদ্ধির ছায়া, পুজোর আয়োজন করতে হিমশিম গৃহস্থেরা

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

iPhone Duo-এর বিকল্প খুঁজছেন? রয়েছে এই ৫ ফোল্ডেবল ফোন

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর