বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় গ্রেফতার হলেন ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ ওরফে হিমাংশু রিটোলিয়া। তবে শুধু হিমাংশু ভাউ নন, তাঁর সঙ্গে আমেরিকায় গ্রেফতার হয়েছেন আরও এক কুখ্যাত গ্যাংস্টার নীরজ ফরিদপুরিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের গ্রেফতার করেছে বলে খবর। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে বিদেশে আত্মগোপন করেছিলেন হরিয়ানার এই কুখ্যাত অপরাধীরা। হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন অভিবাসন সংস্থা ICE-এর সহায়তায় এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর। বর্তমানে দু’জনকেই ভারতে ফেরানোর জন্য আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে হরিয়ানা STF। এবার তাদের গ্রেফতারিতে বড়সড় সাফল্য দেখছেন তদন্তকারীরা।

তদন্ত মারফত জানা গিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ রয়েছে হিমাংশুর। ২০২৩ সালে তার বিরুদ্ধে ইন্টারপোলের তরফে রেড নোটিশ জারি করা হয়েছিল। হরিয়ানার রোহতক জেলার রিটোলি গ্রামের বাসিন্দা হিমাংশুর ক্রাইম দুনিয়ায় হাতেখড়ি হয়েছিল অল্প বিষয়েই। কিশোর বয়সেই নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। ২০২০ সালে একটি কিশোর সংশোধনাগার থেকে আরও কয়েক জন বন্দির সঙ্গে পালিয়ে যান হিমাংশু। তার পর থেকেই তাঁর অপরাধের পরিধি ক্রমশ বাড়তে থাকে। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, প্রতারণা এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগে অন্তত ১৮ টি মামলায় তার নাম রয়েছে। হরিয়ানার পালওয়ালের বাসিন্দা নীরজ ফরিদপুরিয়ার বিরুদ্ধেও রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। খুন, তোলাবাজি, বেআইনি টাকা আদায়-সহ ২৫টিরও বেশি অপরাধমূলক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ২০১৫ সালে একটি খুনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। যদিও ২০১৯ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এরপর বিদেশে পালিয়ে যান নীরজ। কংগ্রেস নেতা বিকাশ চৌধুরীর খুনের ঘটনায়ও তাঁর নাম জড়িয়েছিল। এমনকী ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে গুলি চালানোর ঘটনায়ও তাঁর যোগসূত্রের অভিযোগ উঠেছিল। তদন্তকারীদের দাবি, আমেরিকায় থাকার সময় হিমাংশু ভাউয়ের গ্যাংয়ের সঙ্গেই কাজ করছিলেন নীরজ।

আরও পড়ুন: আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

দিল্লি পুলিশ, হরিয়ানা পুলিশ থেকে শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) একাধিক কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থার নজরে ছিলেন এই গ্যাংস্টার। তদন্তকারীদের দাবি, বিদেশে বসেই দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাবে নিজের অপরাধচক্রের কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন তিনি। একাধিক শিল্পপতি ও ব্যবসায়ীকে খুন এবং তাঁদের কাছ থেকে বিপুল টাকা আদায়ের অভিযোগেও বিভিন্ন সময়ে হিমাংশুর নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টার নীরজ ভওয়ানার গোষ্ঠীর সঙ্গে যুক্ত হিমাংশু। এই গোষ্ঠী ভারতে সক্রিয় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের অন্যতম বড় প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ফলে দুই গোষ্ঠীর মধ্যে অপরাধজগতের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য