পবন খেরার বিরুদ্ধে FIR খারিজ করতে অস্বীকার সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের চাপে পড়লেন কংগ্রেস নেতা পবন খেরা। মোদীকে নিয়ে কটূক্তি করায় কংগ্রেস নেতার বিরুদ্ধে  দায়ের  হওয়া এফআইআর এবং ফৌজদারি মামলা বাতিল করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ  এই রায়দান করে।

অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়  খেরার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সালমান খুরশিদ  জবাব দেওয়ার জন্য সময় চেয়েছিলেন । তখনই বিচারপতি বি আর গাভাই জানান , তারা বিষয়টি বিবেচনা করতে ইচ্ছুক নয়। এর আগে এলাহাবাদ হাইকোর্টও মামলাটি বাতিল করতে অস্বীকার  করেছে।  তারপরেই কংগ্রেস নেতা খেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এবার সেখানেও মামলা বাতিল হল না কংগ্রেস নেতার ।

মোদি বান্ধব শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে যখন গোটা দেশ তোলপাড়  তখন ২০২৩ সালে ১৭ ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রীকে  নরেন্দ্র গৌতম দাস মোদি  বলে উল্লেখ করেছিলেন। তবে পরে অবশ্য এই মন্তব্য খেরা প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু তাতেও তাঁর মেলেনি  রেহাই। খেরার নামে আসাম এবং উত্তরপ্রদেশে দায়ের হয়েছিল মামলা। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করায় গত ২৩ ফেব্রুয়ারি কংগ্রেস  অধিবেশনে যাওয়ার আগে দিল্লির বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর এবং ফৌজদারি মামলা।

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি