রেপো রেট অপরিবর্তিত রাখার রিজার্ভ ব্যাঙ্ক, গাড়ি-বাড়ির মাসিক কিস্তি কমছে না

Share:

নিজস্ব প্রতিনিধি :ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি তাদের মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি এই সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে। গত বছরে ধারাবাহিকভাবে সুদের হার কমিয়ে মোট প্রায় ১২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল, যার পর এবার সুদের হারে বিরতি দেওয়া হয়েছে।এটি চলতি আর্থিক বছরের শেষ মুদ্রানীতি বৈঠক। অতীতে ২০২০ সালের মে থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত রেপো রেট ৪ শতাংশে স্থির ছিল। এরপর ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে সুদের হার ধাপে ধাপে বাড়িয়ে ৬.৫ শতাংশে নিয়ে যাওয়া হয়। পরে অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী আবার ধীরে ধীরে কমানো শুরু হয়।

ঋণগ্রহীতাদের জন্য এর অর্থ

রেপো রেট অপরিবর্তিত থাকায় বর্তমান ঋণগ্রহীতাদের ইএমআই-তে কোনো পরিবর্তন হবে না। নতুন ঋণগ্রহীতারাও আপাতত একই সুদের হারে ঋণ পাবেন। সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো হোম লোন, গাড়ির লোন ও ব্যক্তিগত ঋণের সুদের হার সাধারণত একই রাখবে, যদি না তারা নিজেদের মার্জিন পরিবর্তন করে।

হোম লোন EMI উদাহরণ

যদি ৫০ লক্ষ টাকার হোম লোন ৩০ বছরের জন্য

৮.২০% সুদে নেওয়া হয়

বর্তমান EMI: ৩৭,৩৪৬ টাকা

নতুন EMI: ৩৭,৩৪৬ টাকা

মাসিক সাশ্রয়: ০ টাকা

বার্ষিক সাশ্রয়: ০ টাকা

পার্সোনাল লোন EMI উদাহরণ

৫ লক্ষ টাকার পার্সোনাল লোন ৫ বছরের জন্য ১২%

সুদে-

বর্তমান EMI: ১১,১২২ টাকা

নতুন EMI: ১১,১২২ টাকা

মাসিক সাশ্রয়: ০ টাকা

বার্ষিক সাশ্রয়: ০ টাকা

সব মিলিয়ে, রেপো রেট অপরিবর্তিত থাকায় বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে ঋণগ্রহীতা বা আমানতকারীরা তাত্ক্ষণিক অতিরিক্ত সুবিধা পাচ্ছেন না।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি