তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়াকে ঘিরে কম বিতর্ক হয়নি। এই নিয়েই ফের একবার নতুন করে প্রশ্ন উঠল। এবার নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় কূটনৈতিক নবদীপ সুরি। তিনটি দেশে ভারতের হয়ে কূটনৈতিক দায়িত্ব  সামলেছেন তিনি। তাঁর অভিযোগ দেশের হয়ে এত বড় দায়িত্ব পালন সত্ত্বেও SIR যাচাইয়ের সময় নাগরিকত্ব প্রমাণের জন্য তাঁকে অতিরিক্ত নথি দিতে বলা হয়েছে।  

রবিবার (২৩ অগস্ট) একাধিক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নবদীপ সুরি। তিনি জানান, পঞ্জাবে SIR প্রক্রিয়ায় তিনি বুথ লেভেল অফিসারের (BLO) কাছে নিজের ভোটার কার্ড এবং আধার কার্ড জমা দিয়েছিলেন। সেই সময় তাঁকে জানানো হয়, সবকিছু ঠিক রয়েছে। কিন্তু পরে এক স্বেচ্ছাসেবকের মাধ্যমে তিনি জানতে পারেন, ২০০৩ সালের SIR-এর তথ্যের সঙ্গে তাঁর কিছু তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। এরপর BLO-র সঙ্গে কথা বললে তাঁকে নোটিস সংগ্রহ করতে বলা হয়। একইসঙ্গে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আরও কিছু নথি জমা দিতে বলা হয়েছে বলে জানান প্রাক্তন কূটনীতিবিদ। তাঁর বক্তব্য, ২০০৩ সালে তিনি ভারতে ছিলেন না। তাই তাঁকে পাসপোর্ট দেখানোর পরামর্শ দেওয়া হয়।

 তিনি একটি পোস্টে লিখেছেন, ‘ভোটার আইডি ও আধার কার্ড ছাড়াও আমার কাছে অন্যান্য নথিপত্র আছে। কিন্তু প্রশ্ন না করে পারছি না, তিনটি দেশে ভারতের প্রতিনিধিত্ব করার পর যদি আমার নাগরিকত্ব প্রমাণ করতেই সমস্যা হয়, তাহলে সাধারণ নাগরিকের কী হবে? ‘ 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে