বাঁশিতে ‘অ্যায় বতন, বতন মেরে’র সুরের ঝঙ্কার তুলে নেট নাগরিকদের মন জয় করলেন পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র  দিবস। ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটি পালনের জন্য ইতিমধ্যে সেজে উঠেছে গোটা দেশ । আনন্দে মেতেছে আমজনতা।    কেউ কেউ এদিন জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামীর পোশাক পড়ছেন আবার কেউ গাইছেন দেশাত্মবোধ গান । এই আবহে একটি মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

সেখানে দেখা যাচ্ছে, পরনে  পুলিশি পোশাকে এক ব্যক্তি বাঁশিতে ‘অ্যায় বতন, বতন মেরে’র সুরের ঝঙ্কার তুলছেন। আর এই দেশাত্মবোধক গানটি  তাঁর বাঁশি বাজাতেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের । এই মিউজিক ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে মুম্বই পুলিশ । আর সেই ভিডিও ক্যাপশনে লেখা, বাঁশি বাজাছেন কিদওয়াই মার্গ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর (PSI) দাদাসাহেব তুকারাম খুলকে।

পুলিশকর্মীর এই বাঁশি বাজানোর ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । কেউ লিখেছেন ‘শুভ প্রজাতন্ত্র দিবস ” আবার কেউ  ‘হাততালি “ইমোজি দিয়েছেন। তবে বেশিরভাগই বলেছেন, ‘পুলিশকর্মীর এই বাঁশি বাজানো সত্যি অনবদ্য।‘ ইতিমধ্যেই এই ভিডিও ক্লিপটিতে  হাজার হাজার  লাইক এবং ১০,০০০  ভিউ হয়েছে ।  বলা বাহুল্য, সংবিধানের সহযোগিতায়, এদিন একটি গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল ভারতবর্ষ। তাই এই প্রজাতন্ত্র  দিবস, জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক